শিরোনাম :
নরসিংদীতে বিএনপির প্রতিবাদ সভা অনুষ্ঠিত নরসিংদীতে সদর প্রেসক্লাবের বৈশাখী পুনর্মিলন সাংবাদিকদের প্রধান দায়িত্ব সত্য উদঘাটন করা : জেলা প্রশাসক,নরসিংদী। নরসিংদীতে সফলভাবে সম্পন্ন হলো জিরো অলিম্পিয়াড ক্যাম্পেইন বানিজ্য সচিব মাহবুবুর রহমানের মৃত্যু : চেতনা পরিবারের শোক নরসিংদীতে রোগীর সাথে চিকিৎসকের অশালীন আচরণের প্রতিবাদ জানিয়েছেন নারী নির্যাতন প্রতিরোধ ফোরাম বদলী আদেশে তোলপাড় নরসিংদী জেলা প্রশাসন নরসিংদী জেলা প্রেসক্লাবের কমিটি গঠিত : আউয়াল সভাপতি, সজল সম্পাদক ধন্যবাদ তারেক রহমান : বিএনপিতে মুল্যায়িত হচ্ছেন ত্যাগীরা দর্শনার্থীদের উপচেপড়া ভিড়ে মুখরিত ড্রীম হলিডে পার্ক
শুক্রবার, ১৫ মে ২০২৬, ১০:০৫ অপরাহ্ন

অসহযোগ আন্দোলনের পক্ষে কর্মসূচি ঘোষণা করলো বিএনপি

স্টাফ রিপোর্টার / ৬১৯ বার
আপডেট : বুধবার, ২০ ডিসেম্বর, ২০২৩

105

অসহযোগ আন্দোলনের পক্ষে আগামী বৃহস্পতি, শুক্র ও শনিবার সারাদেশে গণসংযোগের কর্মসূচি দিয়েছে বিএনপি। ২৪ ডিসেম্বর রোববার সারাদেশের সকাল সন্ধ্যা অবরোধের ডাক দিয়েছে দলটি। বুধবার ২০ ডিসেম্বর ভার্চুয়াল সংবাদ সম্মেলনে এ কর্মসূচির ঘোষণা করেন দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।
অসহযোগ আন্দোলনের পক্ষে কর্মসূচি ঘোষণা করে তিনি বলেন, অবৈধ আওয়ামী সরকারের পদত্যাগ ও নির্বাচনকালীন নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থার পুনঃপ্রতিষ্ঠার একদফা দাবিতে, নির্বাচন বর্জন ও অসহযোগ আন্দোলনের পক্ষে আগামী- ২১ ডিসেম্বর বৃহস্পতিবার, ২২ ডিসেম্বর শুক্রবার ও ২৩ ডিসেম্বর শনিবার গণসংযোগকরা হবে। একই দাবিতে ২৪ ডিসেম্বর রোববার সকাল-সন্ধ্যা অবরোধ পালন করা হবে বলে তিনি জানান।
এর এক সংবাদ সম্মেলনে বর্তমান সরকারকে এখন থেকে আর কোনো সহযোগিতা না করতে প্রশাসন ও দেশবাসীকে আহ্বান জানান রিজভী। এছাড়া বিএনপির পক্ষ থেকে সরকারকে সকল প্রকার কর, খাজনা, পানি, গ্যাস বিদ্যুৎ বিল দেয়া স্থগিত রাখার অনুরোধ জানানো হয়। আগামী ৭ জানুয়ারির ভোট প্রতিহতের অংশ হিসেবে এসব কর্মসূচি বলে জানান এড. রুহুল কবীর রিজভী।

Facebook Comments Box


এ জাতীয় আরো সংবাদ