শিরোনাম :
নরসিংদীতে বিএনপির প্রতিবাদ সভা অনুষ্ঠিত নরসিংদীতে সদর প্রেসক্লাবের বৈশাখী পুনর্মিলন সাংবাদিকদের প্রধান দায়িত্ব সত্য উদঘাটন করা : জেলা প্রশাসক,নরসিংদী। নরসিংদীতে সফলভাবে সম্পন্ন হলো জিরো অলিম্পিয়াড ক্যাম্পেইন বানিজ্য সচিব মাহবুবুর রহমানের মৃত্যু : চেতনা পরিবারের শোক নরসিংদীতে রোগীর সাথে চিকিৎসকের অশালীন আচরণের প্রতিবাদ জানিয়েছেন নারী নির্যাতন প্রতিরোধ ফোরাম বদলী আদেশে তোলপাড় নরসিংদী জেলা প্রশাসন নরসিংদী জেলা প্রেসক্লাবের কমিটি গঠিত : আউয়াল সভাপতি, সজল সম্পাদক ধন্যবাদ তারেক রহমান : বিএনপিতে মুল্যায়িত হচ্ছেন ত্যাগীরা দর্শনার্থীদের উপচেপড়া ভিড়ে মুখরিত ড্রীম হলিডে পার্ক
শুক্রবার, ১৫ মে ২০২৬, ১০:০৬ অপরাহ্ন

বিএনপির হরতাল একদিন পেছালো

স্টাফ রিপোর্টার / ৫৯৯ বার
আপডেট : রবিবার, ১৭ ডিসেম্বর, ২০২৩

118

কুয়েতের আমিরের মৃত্যুতে তার সম্মানার্থে আগামীকাল ১৮ ডিসেম্বর সোমবারের পূর্ব ঘোষিত হরতাল প্রত্যাহার করেছে বিএনপি। একদিন পিছিয়ে মঙ্গলবার এ কর্মসূচি পালন করবে দলটি।
আজ রোববার এক ভার্চুয়াল সংবাদ সম্মেলনে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী এ ঘোষণা দেন।
তিনি বলেন, কুয়েতের আমির শেখ নওয়াফ আল-আহমাদ আল-জাবের আল-সাবাহ ৮৬ বছর বয়সে গতকাল ইন্তেকাল করেছেন। তার মৃত্যুতে বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপির পক্ষ থেকে আমি গভীর শোক প্রকাশ করছি এবং তার আত্মার মাগফেরাত কামনা করছি। মরহুমের ঘনিষ্ঠজন, শুভানুধ্যায়ীদের ও কুয়েতবাসীকে দলের পক্ষ থেকে গভীর সমবেদনা জ্ঞাপন করছি।
দলীয় কর্মসূচি পরিবর্তন প্রসঙ্গে রিজভী বলেন, মরহুম শেখ নওয়াফ আল-আহমাদ আল-জাবের আল-সাবাহ জন্য রাষ্ট্রীয় শোক ঘোষণা করায় তার সম্মানার্থে বিএনপির আগামীকাল সোমবারের ঘোষিত হরতাল প্রত্যাহার করে আগামী ১৯ ডিসেম্বর সকাল-সন্ধ্যা পালিত হবে।

Facebook Comments Box


এ জাতীয় আরো সংবাদ