শিরোনাম :
নরসিংদীতে বিএনপির প্রতিবাদ সভা অনুষ্ঠিত নরসিংদীতে সদর প্রেসক্লাবের বৈশাখী পুনর্মিলন সাংবাদিকদের প্রধান দায়িত্ব সত্য উদঘাটন করা : জেলা প্রশাসক,নরসিংদী। নরসিংদীতে সফলভাবে সম্পন্ন হলো জিরো অলিম্পিয়াড ক্যাম্পেইন বানিজ্য সচিব মাহবুবুর রহমানের মৃত্যু : চেতনা পরিবারের শোক নরসিংদীতে রোগীর সাথে চিকিৎসকের অশালীন আচরণের প্রতিবাদ জানিয়েছেন নারী নির্যাতন প্রতিরোধ ফোরাম বদলী আদেশে তোলপাড় নরসিংদী জেলা প্রশাসন নরসিংদী জেলা প্রেসক্লাবের কমিটি গঠিত : আউয়াল সভাপতি, সজল সম্পাদক ধন্যবাদ তারেক রহমান : বিএনপিতে মুল্যায়িত হচ্ছেন ত্যাগীরা দর্শনার্থীদের উপচেপড়া ভিড়ে মুখরিত ড্রীম হলিডে পার্ক
শুক্রবার, ১৫ মে ২০২৬, ১০:০৬ অপরাহ্ন

নির্বাচন অবাধ সুষ্ঠু ও নিরপেক্ষ হবে -নির্বাচন কমিশনার মোঃ আলমগীর

স্টাফ রিপোর্টার / ৬৯৪ বার
আপডেট : রবিবার, ১৭ ডিসেম্বর, ২০২৩

99

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন ২০২৪ উপলক্ষ্যে নরসিংদী জেলার রিটার্নিং অফিসার, সহকারী রিটার্নিং অফিসার, আইনশৃঙ্খলা বাহিনীর স্থানীয় কর্তৃপক্ষ ও নির্বাচন সংশ্লিষ্ট অন্যান্য ব্যক্তিবর্গের সাথে ১৭ ডিসেম্বর রবিবার বিকেলে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে মতবিনিময় সভা করেছেন নির্বাচন কমিশনার মোঃ আলমগীর।


সভানুষ্ঠানের পূর্বে স্থানীয় সাংবাদিকদের সাথে সংক্ষিপ্ত প্রেস ব্রিফিং-এ কেমন নির্বাচন উপহার দিবেন সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে নির্বাচন কমিশনার মোঃ আলমগীর বলেন, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ হবে। ভোটাররা অবাধে নিজের পছন্দমত প্রার্থীকে ভোট দিয়ে নিরাপদে বাড়ী ফিরে যেতে পারবেন।
নির্বাচনে সেনাবাহিনী নিয়োগ করা হবে কি না জানতে চাইলে তিনি বলেন, রিটার্নিং অফিসার, পুলিশ সুপার, বিজেপি কমান্ডার, র‌্যাব কমান্ডাররা নির্বাচনী মাঠে আছেন। ওনারা যদি মনে করেন সেনা বাহিনী দরকার, তাহলেই নির্বাচনে সেনাবাহিনী মোতায়েন করা হবে।
তিনি আরো বলেন, আমি ময়মনসিংহ জেলাসহ তিনটি জেলা ঘুরেছি। নরসিংদী আমার ঘুরে দেখা তিন নম্বর জেলা। অন্যান্য জেলার মত এখানেও পরিবেশ ভাল। ভোটার যাতে নির্ভয়ে, নির্বিঘ্নে ভোট কেন্দ্রে আসতে পারে এবং নিজের পছন্দমত প্রার্থীকে ভোট দিতে পারে সে জন্য আমাদের যত রকমের ব্যবস্থা আছে, আমরা সে রকম সকল ব্যাবস্থা নিয়েছি।

Facebook Comments Box


এ জাতীয় আরো সংবাদ