শিরোনাম :
সাংবাদিকদের প্রধান দায়িত্ব সত্য উদঘাটন করা : জেলা প্রশাসক,নরসিংদী। নরসিংদীতে সফলভাবে সম্পন্ন হলো জিরো অলিম্পিয়াড ক্যাম্পেইন বানিজ্য সচিব মাহবুবুর রহমানের মৃত্যু : চেতনা পরিবারের শোক নরসিংদীতে রোগীর সাথে চিকিৎসকের অশালীন আচরণের প্রতিবাদ জানিয়েছেন নারী নির্যাতন প্রতিরোধ ফোরাম বদলী আদেশে তোলপাড় নরসিংদী জেলা প্রশাসন নরসিংদী জেলা প্রেসক্লাবের কমিটি গঠিত : আউয়াল সভাপতি, সজল সম্পাদক ধন্যবাদ তারেক রহমান : বিএনপিতে মুল্যায়িত হচ্ছেন ত্যাগীরা দর্শনার্থীদের উপচেপড়া ভিড়ে মুখরিত ড্রীম হলিডে পার্ক নরসিংদী আইনজীবী সহকারীদের সাথে ভিপি খবিরুলের ইফতার নারীদের মানববন্ধন চলাকালে বিএনপি নেতার হামলা, সাংবাদিকদের কাজে বাঁধা
বুধবার, ২২ এপ্রিল ২০২৬, ০৩:১৫ পূর্বাহ্ন

নরসিংদীতে ডিবির হাতে ইয়াবাসহ আটক-১

স্টাফ রিপোর্টার / ৭৪১ বার
আপডেট : সোমবার, ৪ ডিসেম্বর, ২০২৩

84

নরসিংদীর শিবপুর উপজেলার কুমরাদী এলাকা হতে এক হাজার পিস ইয়াবা সহ এক মাদক কারবারিকে আটক করেছেন নরসিংদী জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)।
সোমবার (৪ ডিসেম্বর) তথ্যটি নিশ্চিত করেছেন, ডিবি’র ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খোকন চন্দ্র সরকার।
আটককৃত ব্যক্তি হলেন, শিবপুর উপজেলার শুকুন্দি গ্রামের আলতাফ হোসেনের ছেলে বেলায়েত হোসেন (৩৫)।
ডিবির ওসি খোকন চন্দ্র সরকার জানান, জেলা গোয়েন্দা পুলিশ সমাজের বিভিন্ন অপরাধের উৎস উদঘাটন, অবৈধ অস্ত্র ও মাদক উদ্ধার, অপরাধীদের গ্রেপ্তার, আইন শৃংখলার সামগ্রিক উন্নয়নে নিরলসভাবে কাজ করে যাচ্ছে। পাশাপাশি মাদক ব্যবসায়ী ও বিভিন্ন অপরাধীদের গ্রেপ্তার করে আইনের আওতায় আনার জন্য গোয়েন্দা পুলিশ নিয়মিত অভিযান পরিচালনা করে থাকে। এরই ধারাবাহিকতায় রবিবার রাত পৌনে ৮টায় গোপন সংবাদের ভিত্তিতে ডিবির উপপরিদর্শক শেখ সেকান্দার ও সঙ্গীয় ফোর্সের সমন্বয়ে গঠিত একটি চৌকস দল অভিযান চালিয়ে শিবপুর উপজেলার কুমারদি এলাকা হতে ১০০০ (একহাজার) পিস ইয়াবা সহ মাদক কারবারি বেলায়েত কে হাতেনাতে গ্রেপ্তার করেন।
তিনি আরও জানান, গ্রেপ্তারকৃত আসামীর বিরুদ্ধে মাদক আইনে মামলা দায়ের করা হয়েছে।

Facebook Comments Box


এ জাতীয় আরো সংবাদ