শিরোনাম :
নরসিংদীতে বিএনপির প্রতিবাদ সভা অনুষ্ঠিত নরসিংদীতে সদর প্রেসক্লাবের বৈশাখী পুনর্মিলন সাংবাদিকদের প্রধান দায়িত্ব সত্য উদঘাটন করা : জেলা প্রশাসক,নরসিংদী। নরসিংদীতে সফলভাবে সম্পন্ন হলো জিরো অলিম্পিয়াড ক্যাম্পেইন বানিজ্য সচিব মাহবুবুর রহমানের মৃত্যু : চেতনা পরিবারের শোক নরসিংদীতে রোগীর সাথে চিকিৎসকের অশালীন আচরণের প্রতিবাদ জানিয়েছেন নারী নির্যাতন প্রতিরোধ ফোরাম বদলী আদেশে তোলপাড় নরসিংদী জেলা প্রশাসন নরসিংদী জেলা প্রেসক্লাবের কমিটি গঠিত : আউয়াল সভাপতি, সজল সম্পাদক ধন্যবাদ তারেক রহমান : বিএনপিতে মুল্যায়িত হচ্ছেন ত্যাগীরা দর্শনার্থীদের উপচেপড়া ভিড়ে মুখরিত ড্রীম হলিডে পার্ক
শুক্রবার, ১৫ মে ২০২৬, ০৯:৪৬ অপরাহ্ন

নরসিংদীতে বিশ্ববিদ্যালয় ও মেডিক্যাল কলেজ স্থাপন করা হবে : মোশাররফ হোসেন ভূইয়া

স্টাফ রিপোর্টার / ৭৭৮ বার
আপডেট : রবিবার, ৩ ডিসেম্বর, ২০২৩

124

আমাদের শিক্ষার অবক্ষয়ের জন্য দায়ী শিক্ষা ব্যবস্থা, অভিভাবক ও শিক্ষকগণও। তাছাড়া প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানে ক্লাসে শিক্ষকরা যা বলেন, ছাত্ররা তা শুনে না। একই সঙ্গে শিক্ষকগণও ছাত্রদের প্রতি মনোযোগী নন। আর সে কারনেই সঠিক শিক্ষা অর্জনে ব্যর্থ হচ্ছে শিক্ষার্থীরা। ভবিষ্যৎ প্রজন্মকে উচ্চ শিক্ষিত, মেধাবী ও দক্ষ জনবল হিসেবে গড়তে হলে, আমাদেরকেই এ অবস্থার উত্তরণ ঘটাতে হবে। আর তাই সারা দেশের ন্যায় নরসিংদীতেও উচ্চ শিক্ষিত, মেধাবী, বিচক্ষণ ও দক্ষ জনবল সৃস্টি করতে স্থাপন করা হবে বিশ্ববিদ্যালয় ও মেডিক্যাল কলেজ। শনিবার সকালে সুবর্ণ গ্রামে নরসিংদী সদর উপজেলা জনকল্যাণ সমিতি আয়োজিত বৃত্তি প্রদান ও ৪০তম প্রতিষ্ঠা বার্ষিকী অনুষ্ঠানে এসব কথা বলেন, জার্মানিতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত ও সংগঠনটির সভাপতি মোহাম্মদ মোশাররফ হোসেন ভূঁইয়া এনডিসি।
অনুষ্ঠানে সম্মানিত অতিথি হিসেবে বক্তব্য রাখেন, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয় এর সিনিয়র সচিব মোসাম্মৎ হামিদা বেগম, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান অনুষদের ডীন অধ্যাপক ড. বশির আহমেদ। এছাড়া জাতীয় রাজস্ব বোর্ডের সদস্য ও সংগঠনের সাধারণ সম্পাদক ডক্টর সামস উদ্দিন আহমদ, এডভোকেট আফজালুল মনির, অবসরপ্রাপ্ত অতিরিক্ত সচিব বাইতুল আমিন ভূইয়া, মোহাম্মদ খায়রুল আলম ও নরসিংদী সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ অধ্যাপক মোহম্মদ আলী প্রমূখ।
এ সময় সংগঠনটির অন্যান্য সদস্যবৃন্দসহ জেলার রাজনীতিবিদ, ব্যবসায়ী ও বিভিন্ন সামাজিক সংগঠনের লোকজন উপস্থিত ছিলেন।

Facebook Comments Box


এ জাতীয় আরো সংবাদ