শিরোনাম :
সাবেক প্রতিমন্ত্রী হিরু গ্রেফতার শিক্ষানুরাগী না ব্যবসায়ী কাদির মোল্লা? তাহেরীকে ঘিরে উত্তেজনা, অপপ্রচারের প্রতিবাদে নরসিংদীতে সংবাদ সম্মেলন পেখম লাগিয়ে ময়ূর সাজতে চায় আবদুল কাদির মোল্লা সিটি কলেজ অনুমোদনহীন ২শ সরকারি স্কুলের ব্যবস্থাপনা কমিটি, ব্যাহত শিক্ষা কার্যক্রম কর্তৃপক্ষ উদাসীন নরসিংদী ইনডিপেনডেন্ট কলেজে নবীন বরণ ও অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত নদী ও পরিবেশ রক্ষায় নরসিংদীতে ১০১ সদস্যের ‘নদী বাঁচাও আন্দোলন’ কমিটির আত্মপ্রকাশ পুলিশ-বিএনপি নেতাদের উপস্থিতিতে ধর্ষণ ঘটনায় সালিশ ॥ ক্ষোভে কিশোরীর গলায় ফাঁস দেশব্যাপী ধর্ষণের ঘটনায় সার্ক মানবাধিকার ফাউন্ডেশনের উদ্বেগ : দ্রুত বিচার ও আইন সংস্কারের দাবি। নরসিংদীতে বিএনপির প্রতিবাদ সভা অনুষ্ঠিত
সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ১০:০৩ পূর্বাহ্ন

নরসিংদীতে প্রবাস ফেরত একব্যক্তিকে গলাকেটে হত্যা

স্টাফ রিপোর্টার / ৭৯৯ বার
আপডেট : বৃহস্পতিবার, ৯ নভেম্বর, ২০২৩

149

নরসিংদী শহরের ঘোষপাড়া এলাকায় কামরুজ্জামান নামে প্রবাস ফেরত এক ব্যক্তিকে গলাকেটে হত্যা করেছে দুর্বৃত্তরা।
বুধবার (৮ নভেম্বর) রাত পৌনে ৯টার দিকে ঘোষপাড়া এলাকার গুরুদাসের বাড়িতে এ ঘটনা ঘটে।
নিহত কামরুজ্জামান (৩৭) সাটিরপাড়া এলাকার আব্দুল হামিদের ছেলে।
পরিবার সূত্রে জানা যায়, নিহত কামরুজ্জামান দীর্ঘদিন সৌদি আরব প্রবাসী ছিলেন। তিন মাস আগে দেশে ফিরেন এবং বাড়ি বাড়ি গৃহ শিক্ষকতা করতেন। প্রতিদিনের মত বুধবার সন্ধ্যায় সে সাটিরপাড়ার বাড়ি থেকে বের হন। রাত পৌনে ৯টার দিকে দুর্বৃত্তরা তাকে ঘোষপাড়া গুরুদাস নামে এক ব্যক্তির বাড়ির ছাদে নিয়ে ধারালো অস্ত্র দিয়ে গলাকেটে পালিয়ে যায়। পরে তার ডাক-চিৎকারে স্থানীয়রা তাকে গুরুত্বর আহত অবস্থায় উদ্ধার করে নরসিংদী সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শনে আসেন নরসিংদী মডেল থানা পুলিশ। সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কাশেম ভুঁইয়া ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। হত্যার কারণ এখনও জানা যায়নি। ঘটনার সাথে জড়িতদের দ্রুত গ্রেপ্তার করতে পুলিশের একাধিক দল কাজ করছে বলে জানা যায়।

Facebook Comments Box


এ জাতীয় আরো সংবাদ