শিরোনাম :
পররাষ্ট্র মন্ত্রী ড.খলিলুর রহমান জাতিসংঘের সাধারণ পরিষদের সভাপতি নির্বাচিত নদী ও পরিবেশ রক্ষায় নরসিংদীতে ১০১ সদস্যের ‘নদী বাঁচাও আন্দোলন’ কমিটির আত্মপ্রকাশ পুলিশ-বিএনপি নেতাদের উপস্থিতিতে ধর্ষণ ঘটনায় সালিশ ॥ ক্ষোভে কিশোরীর গলায় ফাঁস দেশব্যাপী ধর্ষণের ঘটনায় সার্ক মানবাধিকার ফাউন্ডেশনের উদ্বেগ : দ্রুত বিচার ও আইন সংস্কারের দাবি। নরসিংদীতে বিএনপির প্রতিবাদ সভা অনুষ্ঠিত নরসিংদীতে সদর প্রেসক্লাবের বৈশাখী পুনর্মিলন সাংবাদিকদের প্রধান দায়িত্ব সত্য উদঘাটন করা : জেলা প্রশাসক,নরসিংদী। নরসিংদীতে সফলভাবে সম্পন্ন হলো জিরো অলিম্পিয়াড ক্যাম্পেইন বানিজ্য সচিব মাহবুবুর রহমানের মৃত্যু : চেতনা পরিবারের শোক নরসিংদীতে রোগীর সাথে চিকিৎসকের অশালীন আচরণের প্রতিবাদ জানিয়েছেন নারী নির্যাতন প্রতিরোধ ফোরাম
শুক্রবার, ০৫ জুন ২০২৬, ০৮:২৩ অপরাহ্ন

নরসিংদীতে প্রধানমন্ত্রীর সফর।। চলছে জোড় প্রস্তুতি

স্টাফ রিপোর্টার / ৭৮৬ বার
আপডেট : মঙ্গলবার, ৭ নভেম্বর, ২০২৩

111

আগামী ১২ নভেম্বর প্রধানমন্ত্রী শেখ হাসিনার নরসিংদী আসছেন। এ উপলক্ষে নরসিংদীতে সাজ সাজ রব।বিভিন্ন পর্যায়ে চলছে জরুরি প্রস্তুতিমূলক সভা। গত বুধবার ১ নভেম্বর সন্ধ্যায় প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে জেলা প্রশাসক ড. বদিউল আলমের সভাপতিত্বে এ উপলক্ষে সভা অনুষ্ঠিত হয়। পুলিশ সুপার মোস্তাফিজুর রহমান পিপিএম সহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। এর পরই বিভিন্ন দপ্তর নেমে পরেন কর্মযজ্ঞে।
জেলা প্রশাসন সূত্রে জানা গেছে, “ঘোড়াশাল পলাশ ইউরিয়া ফার্টিলাইজার প্রকল্প”-এর শুভ উদ্বোধন উপলক্ষ্যে আগামী ১২ নভেম্বর নরসিংদী জেলায় সফর করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। প্রকল্প উদ্ভোধন করে সেখানে একটি সুধী সমাবেশে বক্তব্য রাখবেন। এর পরই চলে আসবেন নরসিংদী। বক্তব্য রাখবেন স্থানীয় ষ্টডিয়ামে জেলা আওয়ামী লীগ আয়োজিত জনসভায়।
এদিকে জনসভাকে সফল করার জন্য স্থানীয় আওয়ামী লীগ উঠেপরে লেগেছেন। জেলা থকে স্থানীয় ওয়ার্ড পর্যায়ে চলছে প্রস্তুতি সভা। আগামী নির্বাচনে মনোনয়ন লাভের আশাবাদী নেতারা মাঠে নেমে পরেছেন লোক সমাগমের শক্তির মহড়ায়।
প্রধানমন্ত্রীর জনসভা সফল করতে ইতিমধ্যে সভা করে গেছেন, ঢাকা বিভাগের দায়িত্বে সাংগঠনিক সম্পাদক মীর্জা আযম এমপি। গত ৫ নভেম্বর নরসিংদী ক্লাবে অনুষ্ঠিত সভায় জেলা থেকে ইউনিয়ন পর্যায়ের নেতারা উপস্থিত ছিলেন। তারা বলেন, যে কোন ভাবেই হউক প্রধানমন্ত্রীর জনসভা হবে নরসিংদীর ইতিহাসের বৃহত্তম জনসভা।
এ দিকে প্রধানমন্ত্রীর আগমন উপলক্ষ্যে দায়িত্বপ্রাপ্ত সকল দপ্তরের কর্মকর্তা কর্মচারীরা দিন রাত পরিশ্রম করে যাচ্ছেন। রাস্তা ঘাট সহ সকল স্থাপনায় ঘষামাজা, চুনকালির কাজ। তারা আশা করছেন ১২ তারিখের আগেই প্রস্তুতির সকল কাজ সম্পন্ন হবে। এদিকে প্রধানমন্ত্রীর সফরের প্রয়োজনীয় সকল ব্যবস্থা গ্রহণে নরসিংদী জেলা প্রশাসন সদা তৎপর ও প্রস্তুত বলে জানিয়েছেন জেলা ড. বদিউল আলম।

Facebook Comments Box


এ জাতীয় আরো সংবাদ