শিরোনাম :
পররাষ্ট্র মন্ত্রী ড.খলিলুর রহমান জাতিসংঘের সাধারণ পরিষদের সভাপতি নির্বাচিত নদী ও পরিবেশ রক্ষায় নরসিংদীতে ১০১ সদস্যের ‘নদী বাঁচাও আন্দোলন’ কমিটির আত্মপ্রকাশ পুলিশ-বিএনপি নেতাদের উপস্থিতিতে ধর্ষণ ঘটনায় সালিশ ॥ ক্ষোভে কিশোরীর গলায় ফাঁস দেশব্যাপী ধর্ষণের ঘটনায় সার্ক মানবাধিকার ফাউন্ডেশনের উদ্বেগ : দ্রুত বিচার ও আইন সংস্কারের দাবি। নরসিংদীতে বিএনপির প্রতিবাদ সভা অনুষ্ঠিত নরসিংদীতে সদর প্রেসক্লাবের বৈশাখী পুনর্মিলন সাংবাদিকদের প্রধান দায়িত্ব সত্য উদঘাটন করা : জেলা প্রশাসক,নরসিংদী। নরসিংদীতে সফলভাবে সম্পন্ন হলো জিরো অলিম্পিয়াড ক্যাম্পেইন বানিজ্য সচিব মাহবুবুর রহমানের মৃত্যু : চেতনা পরিবারের শোক নরসিংদীতে রোগীর সাথে চিকিৎসকের অশালীন আচরণের প্রতিবাদ জানিয়েছেন নারী নির্যাতন প্রতিরোধ ফোরাম
শুক্রবার, ০৫ জুন ২০২৬, ০৮:৪৭ অপরাহ্ন

রায়পুরায় বাবাকে হত্যা চেষ্টার অভিযোগে ২ ছেলের বিরুদ্ধে থানায় অভিযোগ

শফিকুল ইসলাম / ৭০৫ বার
আপডেট : বৃহস্পতিবার, ২ নভেম্বর, ২০২৩

113

নরসিংদী রায়পুরায় বাবাকে হত্যার চেষ্টায় মারধরের অভিযোগে ২ ছেলের বিরুদ্ধে রায়পুরা থানায় অভিযোগ দিয়েছেন ভুক্তভোগী বাবা।
মঙ্গলবার রাতে রায়পুরা থানায় লিখিত অভিযোগ দেন ভুক্তভোগী সুরুজ মিঞা। এর আগে মঙ্গলবার বিকেলে উপজেলা অলিপুরা ইউনিয়নের সাহেবনগর এলাকায় বিকেলে এ ঘটনা ঘটে।
অভিযুক্তরা হলেন, উপজেলার সাহেবনগরের সুরুজ মিঞার ছেলে মোশারফ (২৩) এবং ইমরান (২৫)।
অভিযোগ সূত্রে জানা যায়, উপজেলার সুরুজ মিঞার ২ ছেলে মোশারফ এবং ইমরান কোন কাজ-কর্ম না করে নেশায় আসক্ত। নেশার টাকা যোগাড় করতে না পেরে গাছসহ ঘরের আসবাবপত্র বিক্রি করে, এর প্রতিবাদ করায় বৃদ্ধ অসুস্থ বাবাকে গলা চেপে ধরে শ্বাসরোধ করে হত্যার চেষ্টা করেন। পরে তাকে লাথি মেরে মাটিতে ফেলে দিয়ে মারপিট করে লীলা ফুলা জখম করে। খবর পেয়ে ভুক্তভোগীর মেয়েরা তাকে উদ্ধার করে স্থানীয় চিকিৎসকের নিকট প্রাথমিক চিকিৎসা শেষে বাড়ি নিয়ে আসে। পরে ওই দিন রাতে হত্যার চেষ্টাসহ মারধর করে আহত করার ঘটনায় ২ ছেলের বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের করেন ভুক্তভোগী।
ভুক্তভোগীর মেয়ে নাজমা বলেন, দুই ভাই সম্পত্তির লোভে বৃদ্ধ বাবাকে প্রায়ই মারধর করে। আমরা বোনেরাও বাবার বাড়িতে আসতে পারি না। খবর পেয়ে আহত বাবাকে উদ্ধার করি। তিনি জীবনের নিরাপত্তা হীনতায় রয়েছেন।
ভুক্তভোগী সুরুজ মিঞা বলেন, কোন কাজ না করে বসে বসে খাওয়ায় ছেলে মোশারফ(২৩) এবং ইমরান (২৫) নেশার টাকা যোগাড় করতে না পেরে মঙ্গলবার গাছসহ ঘরের আসবাবপত্র বিক্রি করে,্এর প্রতিবাদ করায় হত্যার চেষ্টা করে মারপিট করে। তারা টাকা সম্পত্তি ভোগে নেয়ার জন্য মারধর করে। জীবনের নিরাপত্তাসহ তাদের বিচারের দাবিতে ২ছেলের বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের করি।
অভিযুক্ত ইমরানের নিকট এ বিষয়ে জানতে চাইলে সাংবাদিকদের সাথে কথা না বলে এড়িয়ে যান।
থানার উপপরিদর্শক ফরিদ মিয়া অভিযোগ পাওয়ার সত্যতা স্বীকার করে বলেন, তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

Facebook Comments Box


এ জাতীয় আরো সংবাদ