শিরোনাম :
নরসিংদীতে রোগীর সাথে চিকিৎসকের অশালীন আচরণের প্রতিবাদ জানিয়েছেন নারী নির্যাতন প্রতিরোধ ফোরাম বদলী আদেশে তোলপাড় নরসিংদী জেলা প্রশাসন নরসিংদী জেলা প্রেসক্লাবের কমিটি গঠিত : আউয়াল সভাপতি, সজল সম্পাদক ধন্যবাদ তারেক রহমান : বিএনপিতে মুল্যায়িত হচ্ছেন ত্যাগীরা দর্শনার্থীদের উপচেপড়া ভিড়ে মুখরিত ড্রীম হলিডে পার্ক নরসিংদী আইনজীবী সহকারীদের সাথে ভিপি খবিরুলের ইফতার নারীদের মানববন্ধন চলাকালে বিএনপি নেতার হামলা, সাংবাদিকদের কাজে বাঁধা জিসাসের যুগ্ম সম্পাদক হলেন মমিনুর রশীদ শাইন সাবেক এনবিআর চেয়ারম্যান মোশাররফ ভুইয়ার মাতৃবিয়োগ নরসিংদীর পলাশে বিএনপি নেতার মদদে মাদক ব্যবসা
বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ০৮:০১ অপরাহ্ন

১২ নভেম্বর নরসিংদীতে আসছেন প্রধানমন্ত্রী

স্টাফ রিপোর্টার / ৬৯৩ বার
আপডেট : বুধবার, ১ নভেম্বর, ২০২৩

72

আগামী ১২ নভেম্বর প্রধানমন্ত্রী শেখ হাসিনার নরসিংদী আগমন উপলক্ষে জরুরি প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে। গত বুধবার ১ নভেম্বর সন্ধ্যা ৬ টায় জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।
জেলা প্রশাসন সূত্রে জানা গেছে, “ঘোড়াশাল পলাশ ইউরিয়া ফার্টিলাইজার প্রকল্প”-এর শুভ উদ্বোধন উপলক্ষ্যে আগামী ১২ নভেম্বর নরসিংদী জেলায় সফর করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
এ উপলক্ষে অনুষ্ঠিত জরুরি প্রস্তুতিমূলক সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক ড. বদিউল আলম। সভায় পুলিশ সুপার মোহাম্মদ মোস্তাফিজুর রহমান, সিভিল সার্জন ডা. মো: নূরুল ইসলাম, জেলা আওয়ামী লীগের সভাপতি জি এম তালেব হোসেন, সাধারণ সম্পাদক কাজী মোহাম্মদ আলী, নরসিংদী পৌরসভার মেয়র আমজাদ হোসেন বাচ্চু সহ, গণপূর্ত, সড়ক বিভাগ, স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর ও সংশ্লিষ্ট অন্যান্য সরকারি দপ্তরের প্রধানগণ এবং জেলা প্রশাসনের কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।
সভায় জেলা প্রশাসক সকল সরকারি দপ্তরের প্রধানগণকে প্রয়োজনীয় প্রস্তুতি ও নিরাপত্তামূলক ব্যবস্থা গ্রহণের জরুরি নির্দেশনা প্রদান করেন। সভায় উপস্থিত সকলেই তাদের দায়িত্ব সম্পর্কে অবহিত হন।
ধারনা করা হচ্ছে নির্বাচন তফসিল ঘোষণা হওয়ার পূর্বে নরসিংদী জেলায় এটি প্রধানমন্ত্রীর সর্বশেষ যাত্রা। তাই জেলার প্রত্যেক দপ্তর জোড়ালো ভাবে কর্মযজ্ঞে নেমে পড়েছেন। একই সাথে জেলার পুলিশ সুপার জেলার আইন শৃঙ্খলা স্থিতিশীল রয়েছে এবং থাকবে বলেও জানিয়েছেন।
আগামী ১২ নভেম্বর প্রধানমন্ত্রী ঘোড়াশাল পলাশ ইউরিয়া ফার্টিলাইজার প্রকল্পের শুভ উদ্বোধন ছাড়াও ঘোড়াশালে একটি সুধী সমাবেশ ও দুপুর নাগাদ নরসিংদী মুসলেহ উদ্দিন ভূইয়া স্টেডিয়ামে একটি জনসভা করবেন বলে জানা গেছে। প্রধানমন্ত্রীর আগমন উপলক্ষ্যে প্রয়োজনীয় সকল ব্যবস্থা গ্রহণে নরসিংদী জেলা প্রশাসন সদা তৎপর ও প্রস্তুত বলে জানিয়েছেন জেলা ড. বদিউল আলম।

Facebook Comments Box


এ জাতীয় আরো সংবাদ