শিরোনাম :
সাবেক প্রতিমন্ত্রী হিরু গ্রেফতার শিক্ষানুরাগী না ব্যবসায়ী কাদির মোল্লা? তাহেরীকে ঘিরে উত্তেজনা, অপপ্রচারের প্রতিবাদে নরসিংদীতে সংবাদ সম্মেলন পেখম লাগিয়ে ময়ূর সাজতে চায় আবদুল কাদির মোল্লা সিটি কলেজ অনুমোদনহীন ২শ সরকারি স্কুলের ব্যবস্থাপনা কমিটি, ব্যাহত শিক্ষা কার্যক্রম কর্তৃপক্ষ উদাসীন নরসিংদী ইনডিপেনডেন্ট কলেজে নবীন বরণ ও অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত নদী ও পরিবেশ রক্ষায় নরসিংদীতে ১০১ সদস্যের ‘নদী বাঁচাও আন্দোলন’ কমিটির আত্মপ্রকাশ পুলিশ-বিএনপি নেতাদের উপস্থিতিতে ধর্ষণ ঘটনায় সালিশ ॥ ক্ষোভে কিশোরীর গলায় ফাঁস দেশব্যাপী ধর্ষণের ঘটনায় সার্ক মানবাধিকার ফাউন্ডেশনের উদ্বেগ : দ্রুত বিচার ও আইন সংস্কারের দাবি। নরসিংদীতে বিএনপির প্রতিবাদ সভা অনুষ্ঠিত
সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ১০:০৩ পূর্বাহ্ন

নরসিংদীতে এলোপাতাড়ি গুলি ও কুপিয়ে একজনকে হত্যা

স্টাফ রিপোর্টার / ৮৮২ বার
আপডেট : মঙ্গলবার, ২৪ অক্টোবর, ২০২৩

145
  • নরসিংদীর পৌর শহরের কাউরিয়া পাড়া পৌর ঈদগা মাঠে এলোপাতাড়ি গুলি ও কুপিয়ে রানা মোল্লা নামে একজনকে হত্যা করেছে দুর্বৃত্তরা। এসময় তুষার নামে অপর একজন গুলিবিদ্ধ হয়ে গুরুত্বর আহত হয়।
    ঘটনাটি ঘটে সোমবার (২৩ অক্টোবর) রাত ৯ টায় শহরের পৌর ঈদগাহ মাঠে।
    নিহত রানা মোল্লা (৩৬) শহরের কাউরিয়া পাড়া মহল্লার সাবেক থানা কমান্ডার বীর মুক্তিযোদ্ধা মৃত আলী আকবর এর ছেলে। স্থানীয় ও পরিবার সূত্রে জানা যায়, সোমবার রাত আনুমানিক ৯ টার দিকে পৌর ঈদগাহ মাঠে বসে আড্ডা দিচ্ছিল রানা মোল্লা ও তুষার নামে এক সহযোগী। এ সময় পিছন থেকে সন্ত্রাসীরা তাদের লক্ষ্য করে এলোপাতাড়ি গুলি ও কোপাতে থাকে। সন্ত্রাসীরা রানা মোল্লার গাঢ়ের উপর কোপ দিয়ে গলা বিচ্ছিন্ন করে ফেলে। তার সাথে থাকা তুষারও গুলিবিদ্ধ হয়ে মাটিতে লুটিয়ে পড়ে। সন্ত্রাসীরা কয়েক রাউন্ড ফাঁকা গুলি করে পালিয়ে যায়। পরে আহত অবস্থায় আশপাশের লোকজন তাদের উদ্ধার করে নরসিংদী সদর হাসপাতালে নিয়ে গেলে নরসিংদী সদর হাসপালের আবাসিক চিকিৎসক (আরএমও) মাহমুদুল কবির বাসার রানা মোল্লাকে মৃত্যু ঘোষণা করেন এবং গুলিবিদ্ধ তুষারকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন।
    চিকিৎসক জানান, হাসপাতালে আনার আগেই রানার মৃত্যু হয়। অপরজনকে গুলিবিদ্ধ অবস্থায় হাসপাতালে আনা হলে তার অবস্থা আশংকাজনক হওয়ায় আমরা উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করি।
    এ বিষয়ে এখন পর্যন্ত কাউকে গ্রেপ্তার বা মামলা হওয়ার কোন খবর পাওয়া যায়নি।
Facebook Comments Box


এ জাতীয় আরো সংবাদ