বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৫৩ অপরাহ্ন

নরসিংদীতে স্বাস্থ্য সেবায় শ্রেষ্ঠ শ্রীনগর ইউনিয়ন পরিষদ

আশিকুর রহমান / ১২০৮ বার
আপডেট : শনিবার, ২১ অক্টোবর, ২০২৩

548

আশিকুর রহমানঃ নরসিংদীতে স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা বিভাগের আওতায় ইউনিয়ন পর্যায়ে মা ও শিশু স্বাস্থ্য সেবার ওপর বিশেষ অবদান রাখায় রায়পুরা উপজেলার শ্রীনগর ইউনিয়নকে শ্রেষ্ঠ ইউনিয়ন পরিষদ হিসেবে ঘোষনা করেছে রায়পুরা উপজেলা প্রশাসন। বৃহস্পতিবার (১৯ অক্টোবর) রায়পুরা উপজেলা হল রুমে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে শ্রীনগর ইউপি চেয়ারম্যান নিয়াজ মোর্শেদ খান রাসেলকে এ সম্মাননা স্মারক প্রদান করা হয়।উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আজগর হোসেন এর সভাপতিত্বে  প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান লায়লা কানিজ লাকি। এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন রায়পুরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজিজুর রহমান, উপজেলা ভাইস চেয়ারম্যান হাজী মোঃ মোমেন মিয়া, মহিলা ভাইস চেয়ারম্যান তাহমিনা মানিক, পৌর মেয়র মোঃ জামাল মোল্লা, রায়পুরা সরকারি কলেজের অধ্যক্ষ হুমায়ন কবির প্রমুখ।

ইউপি চেয়ারম্যান নিয়াজ মোর্শেদ খান বলেন,ডিজিটাল বাংলাদেশ বিনির্মানে স্বাস্থ্যসেবা একটি অপরিহার্য অঙ্গ। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশনানুযায়ী মানুষের দোর-গোড়ায় এই স্বাস্থ্যসেবা পৌঁছে দেয়া হয়েছে। রায়পুরা উপজেলায় শ্রীনগর ইউনিয়ন একটি মডেল। স্বাস্থ্য সেবায় শ্রেষ্ঠ ইউনিয়ন হিসেবে নির্বাচিত করায় উপজেলা পরিবার ও পরিকল্পনা বিভাগ ও উপজেলা প্রশাসনকে শ্রীনগর ইউনিয়নবাসীর পক্ষ থেকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করেন তিনি।

Facebook Comments Box


এ জাতীয় আরো সংবাদ