শিরোনাম :
পররাষ্ট্র মন্ত্রী ড.খলিলুর রহমান জাতিসংঘের সাধারণ পরিষদের সভাপতি নির্বাচিত নদী ও পরিবেশ রক্ষায় নরসিংদীতে ১০১ সদস্যের ‘নদী বাঁচাও আন্দোলন’ কমিটির আত্মপ্রকাশ পুলিশ-বিএনপি নেতাদের উপস্থিতিতে ধর্ষণ ঘটনায় সালিশ ॥ ক্ষোভে কিশোরীর গলায় ফাঁস দেশব্যাপী ধর্ষণের ঘটনায় সার্ক মানবাধিকার ফাউন্ডেশনের উদ্বেগ : দ্রুত বিচার ও আইন সংস্কারের দাবি। নরসিংদীতে বিএনপির প্রতিবাদ সভা অনুষ্ঠিত নরসিংদীতে সদর প্রেসক্লাবের বৈশাখী পুনর্মিলন সাংবাদিকদের প্রধান দায়িত্ব সত্য উদঘাটন করা : জেলা প্রশাসক,নরসিংদী। নরসিংদীতে সফলভাবে সম্পন্ন হলো জিরো অলিম্পিয়াড ক্যাম্পেইন বানিজ্য সচিব মাহবুবুর রহমানের মৃত্যু : চেতনা পরিবারের শোক নরসিংদীতে রোগীর সাথে চিকিৎসকের অশালীন আচরণের প্রতিবাদ জানিয়েছেন নারী নির্যাতন প্রতিরোধ ফোরাম
শুক্রবার, ০৫ জুন ২০২৬, ১০:৩৪ অপরাহ্ন

রায়পুরায় পুলিশের অভিযানে ৩০ বোতল মদ উদ্ধার!! আটক-১

স্টাফ রিপোর্টার / ৭২৫ বার
আপডেট : সোমবার, ১৬ অক্টোবর, ২০২৩

125

নরসিংদীর রায়পুরা উপজেলার মাহমুদাবাদ এলাকা হতে ৩০ বোতল বিদেশি মদ সহ ১ মাদক কারবারিকে আটক করেছেন রায়পুরা থানা পুলিশ।
সোমবার (১৬ অক্টোবর) দুপুরে তথ্যটি নিশ্চিত করেছেন রায়পুরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ আজিজুর রহমান।
আটককৃত ব্যক্তি হলেন, নেত্রকোনা জেলার কালিয়াজুরি উপজেলার পাঁচহাট গ্রামের মৃত পারু মিয়ার ছেলে মোঃ হাসান (৩০)।
তিনি জানান, সোমবার সকালে গোপন সংবাদের ভিত্তিতে উপপরিদর্শক মুক্তার হোসেন এর নেতৃত্বে পুলিশের একটি চৌকস দল রায়পুরা উপজেলার মাহমুদাবাদ ব্রীজের (ঢাকা-সিলেট) মহাসড়কে অভিযান চালিয়ে ৩০ বোতল বিদেশি মদ সহ হাসান নামে এক মাদক কারবারিকে হাতেনাতে আটক করা হয়। এসব মাদক আশেপাশের বিভিন্ন জেলায় বিক্রি করার উদ্দেশ্য নেওয়া হচ্ছিল এবং আটককৃত ব্যক্তিকে আদালতে সোপর্দ করা হয় বলে তিনি জানান।

Facebook Comments Box


এ জাতীয় আরো সংবাদ