শিরোনাম :
নরসিংদীতে রোগীর সাথে চিকিৎসকের অশালীন আচরণের প্রতিবাদ জানিয়েছেন নারী নির্যাতন প্রতিরোধ ফোরাম বদলী আদেশে তোলপাড় নরসিংদী জেলা প্রশাসন নরসিংদী জেলা প্রেসক্লাবের কমিটি গঠিত : আউয়াল সভাপতি, সজল সম্পাদক ধন্যবাদ তারেক রহমান : বিএনপিতে মুল্যায়িত হচ্ছেন ত্যাগীরা দর্শনার্থীদের উপচেপড়া ভিড়ে মুখরিত ড্রীম হলিডে পার্ক নরসিংদী আইনজীবী সহকারীদের সাথে ভিপি খবিরুলের ইফতার নারীদের মানববন্ধন চলাকালে বিএনপি নেতার হামলা, সাংবাদিকদের কাজে বাঁধা জিসাসের যুগ্ম সম্পাদক হলেন মমিনুর রশীদ শাইন সাবেক এনবিআর চেয়ারম্যান মোশাররফ ভুইয়ার মাতৃবিয়োগ নরসিংদীর পলাশে বিএনপি নেতার মদদে মাদক ব্যবসা
শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ০৪:৩৭ পূর্বাহ্ন

নরসিংদীতে বঙ্গবন্ধু ও বঙ্গমাতা ফুটবল টুর্নামেন্টের ফাইনাল ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত

প্রতিনিধির নাম / ১১৫৬ বার
আপডেট : বুধবার, ১১ অক্টোবর, ২০২৩

240

স্টাফ রিপোর্টার: জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট, বালক (অনুর্ধ্ব-১৭) ও বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট, বালিকা (অনুর্ধ্ব-১৭) ২০২৩ এর ফাইনাল ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে। এতে উভয় খেলায় চ্যাম্পিয়ন হয়েছে নরসিংদী পৌরসভা দল। সোমবার (৯ অক্টোবর) বিকেলে  নরসিংদী মুছলেহ উদ্দিন ভূইয়া স্টেডিয়ামে অনুষ্ঠিত বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জাতীয় গোল্ডকাপ বালিকা ফুটবল টুর্নামেন্টে নরসিংদী পৌরসভা দল বেলাব উপজেলা দলকে ৭-০ গোলে পরাজিত করে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে। খেলায় পৌরসভা দলের পক্ষে ৩টি গোল করে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে এবং সেরা খেলোয়াড় নির্বাচিত হয় ১৪নং জার্সি পরিহিত খেলোড়ার সারিকা। অপরদিকে একই মাঠে অনুষ্ঠিত খেলায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতীয় গোল্ডকাপ বালক ফুটবল টুর্নামেন্টে ৩-০ গোলে রায়পুরা উপজেলা দলকে পরাজিত করে চ্যাম্পিয়ন হয় নরসিংদী পৌরসভা দল।  খেলায় পৌরসভা দলের পক্ষে সেরা খেলোয়াড় হওয়ার গৌরব অর্জন করে সাব্বির হোসেন। খেলা শেষে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন প্রধান অতিথি নরসিংদীর জেলা প্রশাসক ড. বদিউল আলম। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ মোস্তফা মনোয়ার। বিশেষ অতিথি ছিলেন নরসিংদী পৌরসভার মেয়র আমজাদ হোসেন বাচ্চু, সিভিল সার্জনের প্রতিনিধি নরসিংদী জেলা হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. মিজানুর রহমান ও পুলিশ সুপারের প্রতিনিধি সহকারী পুলিশ সুপার তোয়াহা ইয়াছিন হোসেন ও নরসিংদী জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক শাহিনুল ইসলাম ভূইয়া। খেলার সার্বিক পরিচালনায় ছিলেন জেলা ক্রীড়া কর্মকর্তা ফার্জিন আক্তার মুমু।

Facebook Comments Box


এ জাতীয় আরো সংবাদ