শিরোনাম :
নরসিংদীর শিবপুরে মাদকের বিরুদ্ধে অবস্থান নেয়ায় চেয়ারম্যান অপপ্রচারের শিকার বৈষম্য বিরোধী হত্যা মামলার আসামী হয়েও বহাল তবিয়তে যুবলীগ নেতা শাহআলম প্রতিরক্ষা মন্ত্রণালয় সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি আশরাফ উদ্দীন মাধবদীতে মব সৃষ্টি করে প্রতিপক্ষের উপর হামলা ইলেকট্রিক শক,অবৈধ চায়না ও কারেন্ট জালে মাছ শিকার : নিশ্চুপ নৌ পুলিশ শিক্ষার্থীদের অভিনব সম্মাননা প্রদান মিডিয়া ট্রায়ালে নরসিংদীর আইনজীবী অসুস্থ আজহারুন্নেছা : দোয়া চেয়েছেন পরিবারের সদস্যরা নরসিংদীতে জাল দলিলে জমি দখলের অভিযোগ: আদালতে মামলা ক্যাশলেস বাংলাদেশ বিনির্মাণের লক্ষ্যে সোনালী ব্যাংকের ক্যাম্পেইন
মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১০:৩৩ অপরাহ্ন

রায়পুরায় ধানের শীষ বিজয়ী করতে উঠান বৈঠক অনুষ্ঠিত

তন্ময় সাহা / ৫২৭ বার
আপডেট : সোমবার, ৯ ফেব্রুয়ারী, ২০২৬

638

নরসিংদীর রায়পুরায় ধানের শীষের মনোনীত প্রার্থী ইঞ্জিনিয়ার আশরাফ উদ্দিন বকুলের পক্ষে ভোট চেয়ে উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে।
রোববার বিকেলে অলিপুরা ইউনিয়ন ৭নং ওয়ার্ড জাহাঙ্গীর নগর বাচ্চু মেম্বারের বাড়ীতে এ উঠান বৈঠকের আয়োজন করে বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজ সেবক স্বপন মিয়া।
অনুষ্ঠানে বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজ সেবক মো. স্বপন মিয়া’র সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ধানের শীষ মনোনীত প্রার্থী ইঞ্জিনিয়ার আশরাফ উদ্দিন বকুলের সহধর্মিণী শাপলা হক।
ছাত্রদল নেতা ইয়াসিনের সঞ্চালনায় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, উপজেলা বিএনপির সহ-সভাপতি মোখলেছুর রহমান মোক্তার, উপজেলা বিএনপির মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক ডা. নজরুল ইসলাম, উপজেলা মহিলা দলের সভাপতি আফরিনা আসাদ, অলিপুরা ইউনিয়ন বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি মো. মহিবুর রহমান, সাধারণ সম্পাদক ওসমান মিয়া, উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক মিঠু বর্মণ, অলিপুরা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মোখলেসুর রহমান মোক্তার, অলিপুরা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আলী আহমেদ দুলু, শিশু মাস্টার, নূর ইসলাম মাস্টার, চান্দেরকান্দি ইউনিয়নের সেচ্ছাসেবক দলের সভাপতি আব্দুর রহিম প্রমূখ।
এসময় বক্তরা বলেন, আগামী ১২ তারিখ সারাদিন সকাল থেকেই ভোট কেন্দ্রে গিয়ে ধানের শীর্ষে ভোট দিবেন। যদি আপনারা ভোট দিয়ে আসন থেকে ধানের শীর্ষকে বিজয়ী করেন এ বিজয় হবে তারেক রহমানের। তাই আগামী ১২ তারিখ সারাদিন, ধানের শীষে ভোট দিন।

Facebook Comments Box


এ জাতীয় আরো সংবাদ