শিরোনাম :
ক্যাশলেস বাংলাদেশ বিনির্মাণের লক্ষ্যে সোনালী ব্যাংকের ক্যাম্পেইন নরসিংদী জেলা প্রশাসকের উদাসীনতা : যে কোনো সময় ঘটতে পারে দূর্ঘটনা একজন আবদুল মান্নান ভূঁইয়া…….. নরসিংদীতে হাসপাতালে র‍্যাবের অভিযান ১২ দালাল আটক সরকারী প্রত্যেকটি দপ্তরে হয়রানী মুক্ত সেবা নিশ্চিত করতে হবে : নরসিংদী জেলা প্রশাসক শিক্ষার মান বজায় রেখে সঠিক মানুষ গড়ার কারখানা ইনডিপেনডেন্ট কলেজ : মনজুর এলাহী, এমপি মেঘনা গ্রুপের রাক্ষসী থাবা ২ : লীজ প্রাপ্ত না হয়েই মাটি ভরাট আমার বন্ধু মহাজাদু জানে….. নরসিংদীতে অনুমোদনহীন মোটরসাইকেল সংযোজন কারখানা : সরকারের রাজস্ব ক্ষতির আশঙ্কা কৃষক ও গ্রামীণ অর্থনীতি বদলে দিতে পলাশে ‘পার্টনার’ কংগ্রেস অনুষ্ঠিত
শনিবার, ১৫ অগাস্ট ২০২৬, ০৩:০৫ পূর্বাহ্ন

নরসিংদীতে পোষ্টাল ব্যালট বক্স লক করেছেন রিটার্নিং কর্মকর্তা

মাইনউদ্দিন সরকার / ৫৫৭ বার
আপডেট : রবিবার, ১ ফেব্রুয়ারী, ২০২৬

658

নরসিংদীর ৫ টি আসনের পোষ্টাল ব্যালট বক্স লক করা হয়েছে। রবিবার দুপুরে জেলা প্রশাসনের সম্মেলন কক্ষে প্রার্থী ও প্রার্থী কর্তৃক মনোনীত এজেন্টদের সামনে এই ব্যালট বক্স লক করা হয়েছে। জেলা প্রশাসক ও জেলা রিটার্নিং কর্মকর্তা মোহাম্মদ আনোয়ার হোসাইন এর সভাপতিত্বে পোষ্টাল ব্যালট বক্স লক অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, জেলা সহকারী রিটার্নিং কর্মকর্তা ও জেলা নির্বাচন কর্মকর্তা শাহীন আকন্দ, অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক এটিএম শামসুজ্জামান ও সহকারী কমিশনার নেপাল কান্তি দেব।
জেলা রিটার্নিং কার্যালয় সুত্রে জানাযায়৷ নরসিংদীর ৫ টি আসনে পোষ্টাল ভোটের জন্য নিবন্ধন করেছেন ২৩ হাজার ৩ শত ৮১ জন প্রবাসী ভোটার।
নরসিংদী ১ সদর আসনে ৪ হাজার ৫ শত ৬৮ জন, নরসিংদী ২ পলাশ আসনে ২ হাজার ৪ শত ৩৮ জন, নরসিংদী ৩ শিবপুর আসনে ৩ হাজার ৩ শত ১৮ জন, নরসিংদী ৪ মনোহরদী – বেলাব আসনে ৬ হাজার ১শত ১৯ জন এবং নরসিংদী ৫ রায়পুরা আসনে ৬ হাজার ৯ শত ৩৮ জন পোষ্টাল ভোটের জন্য নিবন্ধন করেছেন।
নিবন্ধনকৃত ভোটারদের মধ্যে পুরুষ ভোটার ২০ হাজার ৬ শত ৬৭ জন আর মহিলা ভোটার ২ হাজার ৭ শত ১৪ জন।

Facebook Comments Box


এ জাতীয় আরো সংবাদ