শিরোনাম :
নরসিংদীতে জাল দলিলে জমি দখলের অভিযোগ: আদালতে মামলা ক্যাশলেস বাংলাদেশ বিনির্মাণের লক্ষ্যে সোনালী ব্যাংকের ক্যাম্পেইন নরসিংদী জেলা প্রশাসকের উদাসীনতা : যে কোনো সময় ঘটতে পারে দূর্ঘটনা একজন আবদুল মান্নান ভূঁইয়া…….. নরসিংদীতে হাসপাতালে র‍্যাবের অভিযান ১২ দালাল আটক সরকারী প্রত্যেকটি দপ্তরে হয়রানী মুক্ত সেবা নিশ্চিত করতে হবে : নরসিংদী জেলা প্রশাসক শিক্ষার মান বজায় রেখে সঠিক মানুষ গড়ার কারখানা ইনডিপেনডেন্ট কলেজ : মনজুর এলাহী, এমপি মেঘনা গ্রুপের রাক্ষসী থাবা ২ : লীজ প্রাপ্ত না হয়েই মাটি ভরাট আমার বন্ধু মহাজাদু জানে….. নরসিংদীতে অনুমোদনহীন মোটরসাইকেল সংযোজন কারখানা : সরকারের রাজস্ব ক্ষতির আশঙ্কা
রবিবার, ১৬ অগাস্ট ২০২৬, ১০:৪৬ অপরাহ্ন

শিবপুরে অতিরিক্ত দামে এলপিজি গ্যাস বিক্রি করায় জরিমানা আদায়

আতাবুর রহমান সানি / ৫৪৪ বার
আপডেট : মঙ্গলবার, ৬ জানুয়ারী, ২০২৬

644

শিবপুর উপজেলায় ভোক্তা পর্যায়ে এলপিজি গ্যাস সমন্বয়কৃত মূল্যে বিক্রয় হচ্ছে কি না তা মনিটরিং করার জন্য মোবাইল কোর্ট পরিচালনা করা হয়।

মঙ্গলবার (৬ জানুয়ারি) সকালে উপজেলার সিএন্ডবি বাজারের মেসার্স সাইফুল ডিপোতে তিনি হোলসেলের ক্ষেত্রে কোনো রশিদ প্রদান করেন না। পাকা রশিদ প্রদান না করার কারনে ৫০০০/= ও আরেকজন খুচরা ব্যবসায়ী নির্ধারিত মূল্যের চেয়ে বেশি দামে বিক্রি করায় ২০০০/- টাকা জরিমানা আদায় করা হয়।

এছাড়া ইটাখোলা মোড়ে ওমেরা গ্যাসের ডিস্টিবিউটরের গোডাউন যাচাই করা হয়। নির্ধারিত মূল্যের চেয়ে বেশি দামে সিলিন্ডার বিক্রি না করার জন্য নির্দেশনা প্রদান করা হয়।

মোবাইল কোর্ট অভিযান পরিচালনা করেন শিবপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মুহ.আব্দুর রহিম। এ সময় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালকও উপস্থিত ছিলেন।

জনস্বার্থে এমন অভিযান চলমান থাকবে বলে সাংবাদিকদের জানিয়েছেন এসিল্যান্ড মুহ.আব্দুর রহিম।

Facebook Comments Box


এ জাতীয় আরো সংবাদ