শিরোনাম :
নরসিংদীতে রোগীর সাথে চিকিৎসকের অশালীন আচরণের প্রতিবাদ জানিয়েছেন নারী নির্যাতন প্রতিরোধ ফোরাম বদলী আদেশে তোলপাড় নরসিংদী জেলা প্রশাসন নরসিংদী জেলা প্রেসক্লাবের কমিটি গঠিত : আউয়াল সভাপতি, সজল সম্পাদক ধন্যবাদ তারেক রহমান : বিএনপিতে মুল্যায়িত হচ্ছেন ত্যাগীরা দর্শনার্থীদের উপচেপড়া ভিড়ে মুখরিত ড্রীম হলিডে পার্ক নরসিংদী আইনজীবী সহকারীদের সাথে ভিপি খবিরুলের ইফতার নারীদের মানববন্ধন চলাকালে বিএনপি নেতার হামলা, সাংবাদিকদের কাজে বাঁধা জিসাসের যুগ্ম সম্পাদক হলেন মমিনুর রশীদ শাইন সাবেক এনবিআর চেয়ারম্যান মোশাররফ ভুইয়ার মাতৃবিয়োগ নরসিংদীর পলাশে বিএনপি নেতার মদদে মাদক ব্যবসা
বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ০৯:৪২ পূর্বাহ্ন

শিবপুর প্রেসক্লাবে বেগম খালেদা জিয়ার আত্মার মাগফেরাত কামনা দোয়া মাহফিল

স্টাফ রিপোর্টার / ২৫৯ বার
আপডেট : সোমবার, ৫ জানুয়ারী, ২০২৬

317

নরসিংদীর শিবপুরে বিএনপির চেয়ারপার্সন, তিনবারের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার আত্মার মাগফেরাত কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। সোমবার (৫ জানুয়ারি) বিকেলে প্রেসক্লাবের আয়োজনে উপজেলা মুক্তিযোদ্ধা ভবনের প্রেসক্লাব কার্যালয়ে এই দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
প্রেস ক্লাবের নবনির্বাচিত সভাপতি আসাদুজ্জামান আসাদ এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মাহাবুব খানের সঞ্চালনায় এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নরসিংদী জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও জেলা কমিটির সহসভাপতি বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব তোফাজ্জল হোসেন মাস্টার। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শিবপুর উপজেলা বিএনপির সভাপতি বীর মুক্তিযোদ্ধা আবুল হারিস রিকাবদার। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন প্রেস ক্লাবের সাবেক সভাপতি এসএম খোরশেদ আলম ও সাবেক সাধারণ সম্পাদক এসএম আরিফুল হাসান। তাছাড়া প্রেসক্লাবের সহসভাপতি মোমেন খান,যুগ্ম সাধারণ সম্পাদক আজমল হোসেন ভুঁইয়া, ক্রীড়া সম্পাদক ডালিম খান,প্রচার সম্পাদক আতাবুর রহমান সানি, নির্বাহী সদস্য নুরুল ইসলাম নূরচান ও খন্দকার আমির হোসেনসহ বিভিন্ন সাংবাদিকগণ উপস্থিত ছিলেন। দোয়া পরিচালনা করেন শিবপুর উপজেলা পরিষদ মসজিদের ঈমাম ও খতিব মাওলানা শেখ কাইয়ুম।

Facebook Comments Box


এ জাতীয় আরো সংবাদ