শিরোনাম :
বেকারী শিল্পের সঠিক মান বিষয়ক” ৩ দিনব্যাপী প্রশিক্ষণ কর্মসূচির শুভ উদ্বোধন নরসিংদীর শিবপুরে মাদকের বিরুদ্ধে অবস্থান নেয়ায় চেয়ারম্যান অপপ্রচারের শিকার বৈষম্য বিরোধী হত্যা মামলার আসামী হয়েও বহাল তবিয়তে যুবলীগ নেতা শাহআলম প্রতিরক্ষা মন্ত্রণালয় সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি আশরাফ উদ্দীন মাধবদীতে মব সৃষ্টি করে প্রতিপক্ষের উপর হামলা ইলেকট্রিক শক,অবৈধ চায়না ও কারেন্ট জালে মাছ শিকার : নিশ্চুপ নৌ পুলিশ শিক্ষার্থীদের অভিনব সম্মাননা প্রদান মিডিয়া ট্রায়ালে নরসিংদীর আইনজীবী অসুস্থ আজহারুন্নেছা : দোয়া চেয়েছেন পরিবারের সদস্যরা নরসিংদীতে জাল দলিলে জমি দখলের অভিযোগ: আদালতে মামলা
বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ১২:১০ পূর্বাহ্ন

নরসিংদীতে পৃথক অভিযানে ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী আটক

স্টাফ রিপোর্টার / ৭৪৮ বার
আপডেট : শুক্রবার, ১৯ ডিসেম্বর, ২০২৫

741

নরসিংদী জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি) পৃথক অভিযান চালিয়ে ১৫২ পিস ইয়াবা ট্যাবলেটসহ দুই মাদক ব্যবসায়ীকে আটক করেছে। নরসিংদীর পুলিশ সুপার আব্দুল্লাহ আল ফারুক মাদক ব্যবসায়ীদের আটকের বিষয়টি নিশ্চিত করেন।
তিনি জানান, বৃহস্পতিবার সন্ধ্যায় জেলা গোয়েন্দা পুলিশের এসআই ওবায়েদ উল্লাহ সংগীয় ফোর্সসহ শিবপুর থানাধীন দক্ষিণ সাধারচরে অভিযান চালিয়ে সুরুজ মিয়ার মুদি দোকানের সামনে থেকে ৫২পিস ইয়াবা ট্যাবলেটসহ মাদক ব্যবসায়ী আমিরুল গাজী (৪৫) কে আটক করেন। পরে রাতে পৃথক অভিযানে গোয়েন্দা পুলিশের এসআই জামিরুল হক সঙ্গীয় ফোর্সসহ রায়পুরা থানাধীন রহিমাবাদ বাজারের মাসুদ মিয়ার চায়ের দোকানের সামনে থেকে মাদক ব্যবসায়ী মোঃ রতন মিয়া (৬৫)কে ১০৩ পিস ইয়াবা ট্যাবলেটসহ আটক করেছে।
আটককৃত আমিরুল গাজী নরসিংদীর শিবপুরের সৈয়দেরখোলা গ্রামের মৃত বাসুর উদ্দিন গাজীর ছেলে ও অপর মাদক ব্যবসায়ী রতন মিয়া নরসিংদীর রায়পুরার রহিমাবাদ গ্রামের মৃত কাশেম মিয়ার ছেলে।
আটককৃত মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে রায়পুরা ও শিবপুর মডেল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করা হয়েছে।

Facebook Comments Box


এ জাতীয় আরো সংবাদ