শিরোনাম :
নরসিংদীতে রোগীর সাথে চিকিৎসকের অশালীন আচরণের প্রতিবাদ জানিয়েছেন নারী নির্যাতন প্রতিরোধ ফোরাম বদলী আদেশে তোলপাড় নরসিংদী জেলা প্রশাসন নরসিংদী জেলা প্রেসক্লাবের কমিটি গঠিত : আউয়াল সভাপতি, সজল সম্পাদক ধন্যবাদ তারেক রহমান : বিএনপিতে মুল্যায়িত হচ্ছেন ত্যাগীরা দর্শনার্থীদের উপচেপড়া ভিড়ে মুখরিত ড্রীম হলিডে পার্ক নরসিংদী আইনজীবী সহকারীদের সাথে ভিপি খবিরুলের ইফতার নারীদের মানববন্ধন চলাকালে বিএনপি নেতার হামলা, সাংবাদিকদের কাজে বাঁধা জিসাসের যুগ্ম সম্পাদক হলেন মমিনুর রশীদ শাইন সাবেক এনবিআর চেয়ারম্যান মোশাররফ ভুইয়ার মাতৃবিয়োগ নরসিংদীর পলাশে বিএনপি নেতার মদদে মাদক ব্যবসা
শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ০৯:০৭ পূর্বাহ্ন

শিবপুরে ট্রাক ভর্তি ১২ টি গরুসহ ৩ ডাকাত গ্রেফতার

আতাবুর রহমান সানি / ৩৫২ বার
আপডেট : রবিবার, ১৪ ডিসেম্বর, ২০২৫

270

নরসিংদীর শিবপুরে ট্রাক ভর্তি ১২ টি গরুসহ ৩ ডাকাতকে আটক করেছে শিবপুর মডেল থানা পুলিশ। শনিবার দিবাগত রাত ২ টা সময় উপজেলার ঢাকা সিলেট মহাসড়কের কুন্দারপাড়া এলাকা থেকে আটক করা হয়। পুলিশ জানায়, শনিবার রাতে ঢাকার কাফরুল থানার ডাসার এগ্রো লিমিটেড এর নিজস্ব ফার্মের ১২ টি গরু বিক্রির জন্য ট্রাকে করে সিলেটে যাওয়ার পথে ঢাকা সিলেট মহাসড়কের কামারটেক বাসস্ট্যান্ডে পৌঁছালে একটি প্রাইভেট কার ও একটি মাইক্রো বাস গরুর গাড়িটি ব্যারিকেড দিয়ে থামিয়ে, অস্ত্রের মুখে জিম্মি করে ড্রাইভার মনিরুল ইসলাম ও হেলপার সজীব মিয়া কে লোহার রড দিয়ে মারপিট করে ট্রাক থেকে নামিয়ে ফেলে ৮/১০ জনের একটি ডাকাত দল। এরপর তারা কোন কিছু বুঝার আগেই অস্ত্রের মুখে জিম্মি করে তাদের হাত পা বেধে প্রাইভেটকারে উঠিয়ে পুরানন্দিয়া বাসস্ট্যান্ডের পাশে ফেলে যায়। অপরদিকে গরুর ট্রাক নিয়ে পালিয়ে যায় ডাকাত দল। এমতাবস্থায় তাদের ডাক চিৎকার শুনতে পায় টহল পুলিশ। তাৎক্ষণিক পুলিশ তাদের উদ্ধার করে অভিযানে বেড় হয়ে কামার টেক বাসস্ট্যান্ডে গিয়ে ট্রাক ভর্তি গরুসহ ৩ ডাকাত আটক করে। আটককৃতরা হলো দক্ষিণ খান থানার কসাই বাজার এলাকার মোহাম্মদ আলীর ছেলে আলমগীর (২৫), সিরাজগঞ্জের চৌহালী থানার কুমারপুর গ্রামের ওহাব আলীর ছেলে কুদরত আলী (৩৫), শরিয়তপুর জেলার জাজিরা থানার দুদু মিয়ার ছেলে ইব্রাহিম (৩৮)। রবিবার দুপুরে খবর পেয়ে শিবপুর থানায় আসেন এগ্রো ফার্মের ম্যানেজার মাহাদিউজ্জামান মেহেদী। তিনি বাদী হয়ে শিবপুর থানায় একটি মামলা দায়ের করেন। এব্যাপারে শিবপুর মডেল থানার ওসি মোহাম্মদ কোহিনূর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

Facebook Comments Box


এ জাতীয় আরো সংবাদ