শিরোনাম :
নরসিংদীতে রোগীর সাথে চিকিৎসকের অশালীন আচরণের প্রতিবাদ জানিয়েছেন নারী নির্যাতন প্রতিরোধ ফোরাম বদলী আদেশে তোলপাড় নরসিংদী জেলা প্রশাসন নরসিংদী জেলা প্রেসক্লাবের কমিটি গঠিত : আউয়াল সভাপতি, সজল সম্পাদক ধন্যবাদ তারেক রহমান : বিএনপিতে মুল্যায়িত হচ্ছেন ত্যাগীরা দর্শনার্থীদের উপচেপড়া ভিড়ে মুখরিত ড্রীম হলিডে পার্ক নরসিংদী আইনজীবী সহকারীদের সাথে ভিপি খবিরুলের ইফতার নারীদের মানববন্ধন চলাকালে বিএনপি নেতার হামলা, সাংবাদিকদের কাজে বাঁধা জিসাসের যুগ্ম সম্পাদক হলেন মমিনুর রশীদ শাইন সাবেক এনবিআর চেয়ারম্যান মোশাররফ ভুইয়ার মাতৃবিয়োগ নরসিংদীর পলাশে বিএনপি নেতার মদদে মাদক ব্যবসা
শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ০৯:০৮ পূর্বাহ্ন

৯৪ পেশাজীবী সমন্বয় পরিষদের উদ্যোগে কবর জিয়ারত, দোয়া ও শিক্ষা উপকরণ বিতরণ

স্টাফ রিপোর্টার / ৩১৮ বার
আপডেট : রবিবার, ৭ ডিসেম্বর, ২০২৫

229

বাংলাদেশ ৯৪ পেশাজিবী সমন্বয় পরিষদের বর্ষপুর্তি উপলক্ষে, এসএসসি ৯৪ ব্যাচের কবরবাসী বন্ধুদের কবর জিয়ারত, দোয়া মাহফিল এবং পরিবারের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ করা হয়েছে। ২ ডিসেম্বর (মঙ্গলবার) থেকে শুরু হয় এই কার্যক্রম এবং ৭ ডিসেম্বর রবিবার নরসিংদী ভেলানগর ইসলামিয়া এতিমখানায় কোরান খতম,দোয়া ও তাবারক বিতরণের মাধ্যমে সমাপ্ত হয় ।

নরসিংদী, নারায়ণগঞ্জ, টেকনাফ, কক্সবাজার, চিটাগাং, চাদপুরসহ দেশের বিভিন্ন জেলা উপজেলায় প্রয়াত ৯৪ কবরবাসীর কবর জিয়ারত, দোয়া ও পরিবারের মাঝে শিক্ষা উপকরণ উপহার দেওয়া হয়। এসময় উপস্থিত ছিলেন বাংলাদেশ ৯৪ পেশাজীবি সমন্বয় পরিষদের উপদেষ্টা ও নরসিংদী সদর চিনিশপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মেহেদী হাসান তুহিন,গ্রুপ ক্রিয়েটর ও বেলাবো প্রেসক্লাবের সভাপতি মোশারফ হোসেন নীলু, বেলাবো থানার অফিসার ইনচার্জ ৯৪ বন্ধু মীর মাহবুবুর রহমান, এডমিন মোঃ আঃ হালিম,সাইফুল সাথী,শরিফুল আলম,ইন্জিনিয়ার মোঃ আতিকুল ইসলাম হান্নান,শাহীন কবির,মোঃ অহিদুল্লা ভুইয়া,এস,এম মাসুদ রানা। অন্যান্যের মাঝে আরো উপস্থিত ছিলেন ৯৪ বন্ধু জসিম উদ্দিন, আবু সাইয়েম,শামিম জামাল,হুমায়ুন কবির, মানিকরাজা,আঃ আজিজ,রুহুল আমিন,আলমগীর হোসেনসহ প্রমুখ। ০৭ ডিসেম্বর রবিবার বাদ যোহর ভেলানগর ইসলামিয়া এতিমখানায় প্রয়াত বন্ধু ও সমস্ত কবরবাসীর রুহের মাগফেরাত কামনায় কোরান খতম,দোয়া ও তাবারক বিতরণের মাধ্যমে কার্যক্রম সমাপ্তি করা হয়।

Facebook Comments Box


এ জাতীয় আরো সংবাদ