শিরোনাম :
অসুস্থ আজহারুন্নেছা : দোয়া চেয়েছেন পরিবারের সদস্যরা নরসিংদীতে জাল দলিলে জমি দখলের অভিযোগ: আদালতে মামলা ক্যাশলেস বাংলাদেশ বিনির্মাণের লক্ষ্যে সোনালী ব্যাংকের ক্যাম্পেইন নরসিংদী জেলা প্রশাসকের উদাসীনতা : যে কোনো সময় ঘটতে পারে দূর্ঘটনা একজন আবদুল মান্নান ভূঁইয়া…….. নরসিংদীতে হাসপাতালে র‍্যাবের অভিযান ১২ দালাল আটক সরকারী প্রত্যেকটি দপ্তরে হয়রানী মুক্ত সেবা নিশ্চিত করতে হবে : নরসিংদী জেলা প্রশাসক শিক্ষার মান বজায় রেখে সঠিক মানুষ গড়ার কারখানা ইনডিপেনডেন্ট কলেজ : মনজুর এলাহী, এমপি মেঘনা গ্রুপের রাক্ষসী থাবা ২ : লীজ প্রাপ্ত না হয়েই মাটি ভরাট আমার বন্ধু মহাজাদু জানে…..
মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ০৬:৩৭ পূর্বাহ্ন

নরসিংদীতে ইয়াবা সম্রাট ইউসুফ গ্রেফতার

স্টাফ রিপোর্টার / ৬২৭ বার
আপডেট : সোমবার, ১ ডিসেম্বর, ২০২৫

542

নরসিংদীতে ইয়াবা সম্রাট খ্যাত মাদক ব্যবসায়ী ইউসুফকে গ্রেফতার করেছে জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। সোমবার সকালে নরসিংদী জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপ পরিচালক মোহাম্মদ হাবীব তৌহিদ ইমাম এর সার্বিক নির্দেশনায় নরসিংদী “ক” সার্কেলের পরিদর্শক মোফাজ্জল হোসেন এর নেতৃত্বে একটি রেইডিং টিম গঠন করে নরসিংদী শহরের পশ্চিম ব্রাহ্মন্দী খালপাড়স্থ ইউসুফের বাসায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করেন। এসময় তার নিকট থেকে ২৫ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। পরে উপপরিদর্শক ছানাউল্লাহ মিয়া বাদী হয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন-২০১৮ সংশ্লিষ্ট ধারায় নরসিংদী মডেল থানায় একটি নিয়মিত মামলা দায়ের করেন।
গ্রেফতারকৃত ইউসুফ পশ্চিম ব্রাক্ষন্দী খালপাড় এলাকার হযরত আলীর ছেলে।
গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে, জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপপরিচালক মোহাম্মদ হাবীব তৌহিদ ইমাম জানান, নরসিংদী জেলায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণে আমাদের এধরণের অভিযান অব্যহত থাকবে। নরসিংদীবাসী আমাদের তথ্য দিয়ে সহযোগিতা করলে,নরসিংদীতে কোন মাদক ব্যবসায়ী থাকবে না।

 

Facebook Comments Box


এ জাতীয় আরো সংবাদ