শিরোনাম :
নরসিংদীতে বিএনপির প্রতিবাদ সভা অনুষ্ঠিত নরসিংদীতে সদর প্রেসক্লাবের বৈশাখী পুনর্মিলন সাংবাদিকদের প্রধান দায়িত্ব সত্য উদঘাটন করা : জেলা প্রশাসক,নরসিংদী। নরসিংদীতে সফলভাবে সম্পন্ন হলো জিরো অলিম্পিয়াড ক্যাম্পেইন বানিজ্য সচিব মাহবুবুর রহমানের মৃত্যু : চেতনা পরিবারের শোক নরসিংদীতে রোগীর সাথে চিকিৎসকের অশালীন আচরণের প্রতিবাদ জানিয়েছেন নারী নির্যাতন প্রতিরোধ ফোরাম বদলী আদেশে তোলপাড় নরসিংদী জেলা প্রশাসন নরসিংদী জেলা প্রেসক্লাবের কমিটি গঠিত : আউয়াল সভাপতি, সজল সম্পাদক ধন্যবাদ তারেক রহমান : বিএনপিতে মুল্যায়িত হচ্ছেন ত্যাগীরা দর্শনার্থীদের উপচেপড়া ভিড়ে মুখরিত ড্রীম হলিডে পার্ক
শনিবার, ২৩ মে ২০২৬, ০৩:৫৯ পূর্বাহ্ন

লটারির মাধ্যমে নরসিংদীর নতুন পুলিশ সুপার আব্দুল্লাহ আল ফারুক

স্টাফ রিপোর্টার / ৫০৩ বার
আপডেট : বুধবার, ২৬ নভেম্বর, ২০২৫

440

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে দায়িত্বপালনের লক্ষ্যে দেশের আইনশৃঙ্খলা রক্ষায় স্বচ্ছতা ও নিরপেক্ষতা নিশ্চিত করতে লটারির মাধ্যমে একযোগে দেশের ৬৪ জেলা পুলিশের সুপার (এসপি) বদলি করেছে সরকার। বুধবার (২৬ নভেম্বর) রাষ্ট্রপতির আদেশক্রমে জারি করা প্রজ্ঞাপনে এই সিদ্ধান্ত কার্যকর করা হয়। 
নতুন পদায়নে নরসিংদী জেলার পুলিশ সুপার হিসেবে দায়িত্ব পেয়েছেন আব্দুল্লাহ আল ফারুক। তিনি এর আগে নোয়াখালী জেলার পুলিশ সুপার হিসেবে দায়িত্ব পালন করছিলেন।
তিনি নরসিংদীর বর্তমান পুলিশ সুপার মো: মেনহাজুল আলম এর স্থলাভিষিক্ত হবেন। অপরদিকে পুলিশ সুপার মেনহাজুল আলম মুন্সিগঞ্জ জেলার পুলিশ সুপার হিসেবে যোগদান করবেন। প্রজ্ঞাপনে বলা হয়, জনস্বার্থে গৃহীত এ সিদ্ধান্ত অবিলম্বে কার্যকর হবে।
এর আগে গত ২৪ নভেম্বর প্রধান উপদেষ্টার বাসভবন ‘যমুনা’তে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে দায়িত্বপালনের লক্ষ্যে স্বচ্ছ লটারি প্রক্রিয়ার মাধ্যমে দেশের ৬৪ জেলার নতুন এসপি চূড়ান্ত করা হয়। লটারি প্রক্রিয়ায় স্বরাষ্ট্র মন্ত্রণালয়, প্রধান উপদেষ্টার কার্যালয় ও পুলিশ সদর দপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
সূত্র জানায়, পুলিশ ক্যাডারের ২৫তম, ২৭তম ও ২৮তম ব্যাচের কর্মকর্তাদের যাচাই–বাছাই করে একটি ‘ফিট লিস্ট’ প্রস্তুত করা হয়। সেই তালিকাভুক্ত কর্মকর্তাদের মধ্য থেকেই নির্বাচনকালীন দায়িত্বের জন্য লটারির মাধ্যমে এসপি নিয়োগ দেওয়া হয়েছে। সাধারণত একজন এসপি তিন বছর মেয়াদে দায়িত্ব পালন করেন। তবে তফসিল ঘোষণার পর প্রয়োজন হলে নির্বাচন কমিশন বদলি ও পদায়ন করতে পারে।
নতুন দায়িত্ব পাওয়ার পর থেকেই জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ ও নির্বাচনকালীন নিরাপত্তা নিশ্চিতের ওপর জোর দেওয়ার কথা জানিয়েছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা।

Facebook Comments Box


এ জাতীয় আরো সংবাদ