শিরোনাম :
শিক্ষানুরাগী না ব্যবসায়ী কাদির মোল্লা? তাহেরীকে ঘিরে উত্তেজনা, অপপ্রচারের প্রতিবাদে নরসিংদীতে সংবাদ সম্মেলন পেখম লাগিয়ে ময়ূর সাজতে চায় আবদুল কাদির মোল্লা সিটি কলেজ অনুমোদনহীন ২শ সরকারি স্কুলের ব্যবস্থাপনা কমিটি, ব্যাহত শিক্ষা কার্যক্রম কর্তৃপক্ষ উদাসীন নরসিংদী ইনডিপেনডেন্ট কলেজে নবীন বরণ ও অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত নদী ও পরিবেশ রক্ষায় নরসিংদীতে ১০১ সদস্যের ‘নদী বাঁচাও আন্দোলন’ কমিটির আত্মপ্রকাশ পুলিশ-বিএনপি নেতাদের উপস্থিতিতে ধর্ষণ ঘটনায় সালিশ ॥ ক্ষোভে কিশোরীর গলায় ফাঁস দেশব্যাপী ধর্ষণের ঘটনায় সার্ক মানবাধিকার ফাউন্ডেশনের উদ্বেগ : দ্রুত বিচার ও আইন সংস্কারের দাবি। নরসিংদীতে বিএনপির প্রতিবাদ সভা অনুষ্ঠিত নরসিংদীতে সদর প্রেসক্লাবের বৈশাখী পুনর্মিলন
মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ১১:০৮ পূর্বাহ্ন

ছেলে দূর্নীতিতে অভিযুক্ত বাবা চায় এমপি মনোনয়ন

স্টাফ রিপোর্টার / ৫৫৪ বার
আপডেট : বুধবার, ১৯ নভেম্বর, ২০২৫

370

দূর্নীতিতে অভিযুক্ত ও সরকারের নীতির বিরুদ্ধে অবস্থান নেয়া তারেক রিকাবদারের পিতা শিবপুর উপজেলা বিএনপির সভাপতি আবুল হারিস রিকাবদার ওরফে কালা মিয়া আওয়ামী লীগ সরকারের সাথে আতাঁত করেই বিএনপি সরকারের সময় চাকুরী দেয়া ৪ সন্তানকে সহিসালামতে রাখতে পেরেছে। জনশ্রুতি আছে তার বড় ছেলে আওয়ামী লীগের পক্ষ নিয়ে বর্তমান সরাকারের আদর্শ ও নীতির বিরুদ্ধে অবস্থান নিয়েছেন। আর তাই তিনি আজ চাকুরী থেকে বরখাস্ত। অভিযোগ রয়েছে তিনি বিপুল পরিমাণ কালো টাকার মালিক। তাই তিনি আজ দূদকের জালেও আবদ্ধ। তার এই কালো টাকাকে সাদা করার জন্যই এমপি নির্বাচনের নমিনেশনের পিতার জন্য উদার হস্তে টাকা ছড়াচ্ছেন। তৃনমুল নেতাকর্মীর প্রশ্ন, যিনি ১৭ বছর আওয়ামী লীগের সাথে আতাঁত করে একদিনের জন্যও জেল খাটেননি, কোন নেতা কর্মীর খোঁজ খবর রাখেনি, এক কাপ চা খাওয়ানি, কোন মামলা হামলার সময় তৃনমুল পর্যায়ের কর্মীর পাশে দাঁড়াননি তিনি আজ কোন লোভে এমপি প্রার্থী হয়ে দলকে বিভক্ত করছেন? কার এজেন্ডা বাস্তবায়নে মাঠে নামছেন? কালো টাকা দিয়ে নিশ্চয়ই মনোনয়ন কেনা যাবেনা ইনশাআল্লাহ।

Facebook Comments Box


এ জাতীয় আরো সংবাদ