শিরোনাম :
সরকারী প্রত্যেকটি দপ্তরে হয়রানী মুক্ত সেবা নিশ্চিত করতে হবে : নরসিংদী জেলা প্রশাসক শিক্ষার মান বজায় রেখে সঠিক মানুষ গড়ার কারখানা ইনডিপেনডেন্ট কলেজ : মনজুর এলাহী, এমপি মেঘনা গ্রুপের রাক্ষসী থাবা ২ : লীজ প্রাপ্ত না হয়েই মাটি ভরাট আমার বন্ধু মহাজাদু জানে….. নরসিংদীতে অনুমোদনহীন মোটরসাইকেল সংযোজন কারখানা : সরকারের রাজস্ব ক্ষতির আশঙ্কা কৃষক ও গ্রামীণ অর্থনীতি বদলে দিতে পলাশে ‘পার্টনার’ কংগ্রেস অনুষ্ঠিত মেঘনা গ্রুপের রাক্ষুসী থাবা ১ : অবৈধভাবে খাল ভরাট প্রশাসন নিরব আদ-দ্বীন হাসপাতালের মগবাজার ছাড়া অন্য শাখা চলতে বাধা নেই : স্বাস্থ্যমন্ত্রী নরসিংদীতে ক্লু লেস হত্যা মামলার আসামি গ্রেফতার এমনই বাজেট চাই ———————–
শনিবার, ১৮ জুলাই ২০২৬, ১২:২৫ অপরাহ্ন

নরসিংদী জেলা পুলিশের অভিযানে আটক ৫১

মাইনউদ্দিন সরকার / ৬৫৭ বার
আপডেট : শুক্রবার, ২৪ অক্টোবর, ২০২৫

446

বিশেষ অভিযান চালিয়ে মাদক, জালনোট, চোরাই মালামাল উদ্ধারসহ ৫১ জনকে আটক করেছে নরসিংদী জেলা পুলিশ। আটককৃতদের মধ্যে, মাদক ব্যবসায়ী,চোর, প্রতারক জালনোট ব্যবসায়ী ও ওয়ারেন্টভুক্ত আসামি রয়েছে বলে নিশ্চিত করেন অতিরিক্ত পুলিশ সুপার সুজন চন্দ্র সরকার ।
অতিরিক্ত পুলিশ সুপার জানান, নরসিংদীতে অপরাধ দমন,মাদক ও অস্ত্র উদ্ধারসহ অপরাধীদের বিরুদ্ধে কঠোর অবস্থানে থাকতে সকল থানা ও ইউনিট ইনচার্জদের নির্দেশ প্রদান করেছেন, পুলিশ সুপার মোহাম্মদ মেনহাজুল আলম।
এরই ধারাবাহিকতায় গত ২৪ ঘন্টায় নিয়মিত মামলা, মাদক ও অন্যান্য উদ্ধারজনিত এবং পরোয়ানামূলে ৫১ জনকে গ্রেফতার করা হয়।
এসময় ৫০ লিটার চোলাই মদ, ৩৫৯ পিস ইয়াবা উদ্ধারসহ ১০ জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতদের মধ্যে একজনের বিরুদ্ধে ১০ টি মাদক মামলা রয়েছে।
শিবপুর মডেল থানা পুলিশের একটি টিম বৃহস্পতিবার সকালে অনুমান বাঘাব এলাকা হতে ৩ জন চোরকে আটক করেন। এসময় তাদের কাছ থেকে চুরি করা ১টি ছাগল ও চোরাই কাজে ব্যবহৃত ১টি অটোরিক্সা জব্দ করা হয়।
শিবপুর মডেল থানা পুলিশের অপর একটি টিম পুটিয়া ইউনিয়নের মুনসেফেরচর কাঁঠালতলা এলাকা হতে ১ জন জালনোট ব্যবসায়ীকে ১৬ হাজার ৫০০ টাকার জাল নোটসহ আটক করেছে।
আটককৃতদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণসহ আদালতে প্রেরণ করেছে সংশ্লিষ্ট থানা পুলিশ।

Facebook Comments Box


এ জাতীয় আরো সংবাদ