শিরোনাম :
নোটেড আর গট ইট এ সীমাবদ্ধ জেলা প্রশাসক ! পুটিয়া ইউনিয়নে উন্নয়ন প্রকল্পের উদ্বোধন ডেঙ্গু প্রতিরোধে সচেতনতা সভা মাধবদী মার্চেন্ট অ্যাসোসিয়েশনে সর্বোচ্চ ভোটে ছালেহ চৌধুরী সভাপতি নির্বাচিত বেকারী শিল্পের সঠিক মান বিষয়ক” ৩ দিনব্যাপী প্রশিক্ষণ কর্মসূচির শুভ উদ্বোধন নরসিংদীর শিবপুরে মাদকের বিরুদ্ধে অবস্থান নেয়ায় চেয়ারম্যান অপপ্রচারের শিকার বৈষম্য বিরোধী হত্যা মামলার আসামী হয়েও বহাল তবিয়তে যুবলীগ নেতা শাহআলম প্রতিরক্ষা মন্ত্রণালয় সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি আশরাফ উদ্দীন মাধবদীতে মব সৃষ্টি করে প্রতিপক্ষের উপর হামলা ইলেকট্রিক শক,অবৈধ চায়না ও কারেন্ট জালে মাছ শিকার : নিশ্চুপ নৌ পুলিশ শিক্ষার্থীদের অভিনব সম্মাননা প্রদান
শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ০৭:৩৩ পূর্বাহ্ন

পুলিশের দায়িত্ব অবহেলার অভিযোগ পেলেই শাস্তিমুলক ব্যবস্থা গ্রহন করা হবে : নরসিংদীর পুলিশ সুপার

মাইনউদ্দিন সরকার / ৮০৫ বার
আপডেট : মঙ্গলবার, ২১ অক্টোবর, ২০২৫

615

বিগত সময়ে দিনের ভোট রাতে হওয়ার যে শংকা মানুষের মনে তৈরী হয়েছে, সেটাকে দুর করতে এবং পুলিশের হারানো ইমেজ ফিরে পেতে আমাদের কঠোর ভুমিকা রাখতে হবে। আগামী নির্বাচন হবে, সাধারণ মানুষ ও পুলিশের মাঝে সেতু বন্ধন তৈরীর প্লাটফর্ম। তাই আগামী নির্বাচনে কোন পুলিশ সদস্যের দায়িত্ব পালনে গাফিলতি বরদাস্ত করা হবে না। পুলিশ সদস্যের বিরুদ্ধে দায়িত্ব অবহেলার অভিযোগ পেলেই শাস্তিমুলক ব্যবস্থা গ্রহণ করা হবে বলে হুশিয়ারী প্রদান করেছেন পুলিশ সুপার মেনহাজুল আলম।
নির্বাচনী দায়িত্ব সুষ্ঠুভাবে সম্পাদনের লক্ষ্যে পুলিশের দক্ষতা ও সক্ষমতা বৃদ্ধি সংক্রান্ত প্রশিক্ষণ কোর্সের ৫ম ব্যাচের উদ্বোধন উদ্বোধন অনুষ্ঠানে এসব কথা বলেন পুলিশ সুপার। মঙ্গলবার (২১ অক্টোবর) নরসিংদী পুলিশ লাইন্সের নতুন ভবনের হলরুমে প্রশিক্ষণ কোর্স শুরু হয়েছে। প্রশিক্ষণ কোর্সে জেলা পুলিশের বিভিন্ন পদমর্যাদার ৫০ জন পুলিশ সদস্য অংশগ্রহণ করছেন।
এ সময় জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাগণ এবং প্রশিক্ষকবৃন্দ উপস্থিত ছিলেন।

Facebook Comments Box


এ জাতীয় আরো সংবাদ