শিরোনাম :
নরসিংদীতে হাসপাতালে র‍্যাবের অভিযান ১২ দালাল আটক সরকারী প্রত্যেকটি দপ্তরে হয়রানী মুক্ত সেবা নিশ্চিত করতে হবে : নরসিংদী জেলা প্রশাসক শিক্ষার মান বজায় রেখে সঠিক মানুষ গড়ার কারখানা ইনডিপেনডেন্ট কলেজ : মনজুর এলাহী, এমপি মেঘনা গ্রুপের রাক্ষসী থাবা ২ : লীজ প্রাপ্ত না হয়েই মাটি ভরাট আমার বন্ধু মহাজাদু জানে….. নরসিংদীতে অনুমোদনহীন মোটরসাইকেল সংযোজন কারখানা : সরকারের রাজস্ব ক্ষতির আশঙ্কা কৃষক ও গ্রামীণ অর্থনীতি বদলে দিতে পলাশে ‘পার্টনার’ কংগ্রেস অনুষ্ঠিত মেঘনা গ্রুপের রাক্ষুসী থাবা ১ : অবৈধভাবে খাল ভরাট প্রশাসন নিরব আদ-দ্বীন হাসপাতালের মগবাজার ছাড়া অন্য শাখা চলতে বাধা নেই : স্বাস্থ্যমন্ত্রী নরসিংদীতে ক্লু লেস হত্যা মামলার আসামি গ্রেফতার
রবিবার, ২৬ জুলাই ২০২৬, ০৮:২১ অপরাহ্ন

নরসিংদীতে পুলিশ আক্রান্তের ঘটনায় থানায় মামলা, আটক ৭

স্টাফ রিপোর্টার / ৭০৬ বার
আপডেট : রবিবার, ৫ অক্টোবর, ২০২৫

453

গতকাল শনিবার সকালে নরসিংদীর আরশিনগর রেল ক্রসিং এলাকায় অতিরিক্ত পুলিশ সুপার, সদর সার্কেল আনোয়ার হোসেন’র উপর হামলায় জড়িত থাকায় ০৭ জনকে গ্রেফতার করেছে জেলা পুলিশ।
রবিবার দুপুরে নরসিংদীর জেলা পুলিশ প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য প্রদান করেন।
অতিরিক্ত পুলিশ সুপার সুজন চন্দ্র সরকার জানান, শনিবার রাতেই শহর পুলিশ ফাঁড়ির ইনচার্জ সোহেল পারভেজ বাদী হয়ে হামলার ঘটনায় পাঁচজনের নাম উল্লেখসহ অজ্ঞাত আরও ২৫-৩০ জনকে আসামি করে সদর থানায় মামলা করেন। পরে নরসিংদী মডেল থানা এবং ডিবি পুলিশের একাধিক টিম অভিযান পরিচালনা করে রবিবার নরসিংদী মডেল থানা এলাকা হতে ঘটনায় জড়িত ৭ জনকে গ্রেফতার করে। গ্রেফতারকৃত আসামীদের বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।
উল্লেখ্য গতকাল শনিবার শহরের আরশীনগর এলাকায় চাঁদা আদায়ের বাধা ও দুই চাঁদাবাজকে আটকের ঘটনায় অতিরিক্ত পুলিশ সুপার আনোয়ার হোসেনের ওপর হামলা চালায় চাঁদাবাজরা। এতে গুরুতর আহত হন তিনি। পরে তাকে উদ্ধার করে নরসিংদী সদর হাসপাতালে নেওয়া হয়। সেখানে প্রাথমিক চিকিৎসা দিয়ে উন্নত চিকিৎসার জন্য ঢাকা রাজারবাগ পুলিশ হাসপাতালে রেফার্ড করেন চিকিৎসকরা।

Facebook Comments Box


এ জাতীয় আরো সংবাদ