শিরোনাম :
নরসিংদীতে হাসপাতালে র‍্যাবের অভিযান ১২ দালাল আটক সরকারী প্রত্যেকটি দপ্তরে হয়রানী মুক্ত সেবা নিশ্চিত করতে হবে : নরসিংদী জেলা প্রশাসক শিক্ষার মান বজায় রেখে সঠিক মানুষ গড়ার কারখানা ইনডিপেনডেন্ট কলেজ : মনজুর এলাহী, এমপি মেঘনা গ্রুপের রাক্ষসী থাবা ২ : লীজ প্রাপ্ত না হয়েই মাটি ভরাট আমার বন্ধু মহাজাদু জানে….. নরসিংদীতে অনুমোদনহীন মোটরসাইকেল সংযোজন কারখানা : সরকারের রাজস্ব ক্ষতির আশঙ্কা কৃষক ও গ্রামীণ অর্থনীতি বদলে দিতে পলাশে ‘পার্টনার’ কংগ্রেস অনুষ্ঠিত মেঘনা গ্রুপের রাক্ষুসী থাবা ১ : অবৈধভাবে খাল ভরাট প্রশাসন নিরব আদ-দ্বীন হাসপাতালের মগবাজার ছাড়া অন্য শাখা চলতে বাধা নেই : স্বাস্থ্যমন্ত্রী নরসিংদীতে ক্লু লেস হত্যা মামলার আসামি গ্রেফতার
রবিবার, ২৬ জুলাই ২০২৬, ০৮:২৪ অপরাহ্ন

নরসিংদীতে অবৈধ কার্যক্রম স্বীকৃতির দাবীতে আওয়ামী দোসরদের মানববন্ধন

মাইনউদ্দিন সরকার / ৯০৯ বার
আপডেট : রবিবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৫

529

নরসিংদীতে নিয়ম বহির্ভুতভাবে গড়ে উঠা অবৈধ প্রাইভেট হাসপাতাল ও ডায়াগনোষ্টিক সেন্টারে অবৈধ কার্যক্রমকে স্বীকৃতি এবং নির্বিগ্ন করার করার দাবীতে মানববন্ধন,সাংবাদিক সম্মেলন করে স্থানীয় প্রশাসনের নিকট স্মারকলিপি প্রদান করেছেন আওয়ামী দোসররা। রবিবার সকালে নরসিংদী প্রেসক্লাবের সামনে অনুষ্ঠিত মানববন্ধনে বিগত ফ্যাসিস্ট আওয়ামী সরকারের আমলে,দলীয় পদ পদবী ব্যবহার করে নরসিংদীর স্বাস্থ্য খাতকে যারা খাদের কিনারায় নিয়ে গেছেন, তারাই ছিলেন আজকের মানববন্ধনের অগ্রভাগে। সুত্রমতে, নরসিংদীতে গড়ে উঠা বেশীরভাগ হাসপাতালেরই দক্ষ জনবল,লাইসেন্স ও পরিবেশগত সমস্যা রয়েছে। যার কারনে প্রতিনিয়তই ঘটছে প্রাণহানীর মতো দুর্ঘটনা। আর এসব হাসপাতাল ও ডায়াগনোষ্টিক গুলোর মালিকরা বিগত সময়ে দলীয় প্রভাবে পার পেয়ে যেতেন। ৫ আগষ্ট স্বৈরাচার পতনের পর সরকার স্বাস্থ্য খাতকে সাধারন মানুষের দোড়গোড়ায় পৌছে দিতে নানান পদক্ষেপ গ্রহণ করেছেন। তখনই সরকারকে বেকায়দায় ফেলতে আওয়ামী দোসররা নরসিংদীতে তাদের পরিচালিত একাধিক হাসপাতালে ভুল চিকিৎসা প্রদান করে রোগী মেরে অস্থিতিশীল পরিবেশ তৈরী করেন। যার প্রমান বেশ কিছু সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশ পেয়েছিলো। নরসিংদী শহরের এক আওয়ামীলীগ নেতার হাসপাতালে রোগী মৃত্যুর ঘটনা রফাদফা শেষে,স্বাস্থ্য সেবায় জড়িত কিছু ডাক্তার,নার্স ও রাজনৈতিক ব্যক্তিদের আনন্দ ভ্রমনসহ ভোজের আয়োজন ভাইরাল হয়েছিলো।
স্বাস্থ্য সেবার অজুহাতে আওয়ামী দোসরদের পুর্নবাসন ও বৈধ কাগজপত্র এবং দক্ষ জনবল নেই এমন হাসপাতালগুলোকে রক্ষা করতে আজকের মানববন্ধন কিনা জানতে চাইলে, বাংলাদেশ প্রাইভেট হসপিটাল ক্লিনিক এন্ড ডায়াগনস্টিক ওনার্স এসোসিয়েশন নরসিংদী জেলা শাখার সভাপতি ডা.এহতেশামুল হক জানান, হাসপাতাল ও ডায়াগনোষ্টিক ব্যবসা আমাদের রুটি-রোজীর স্থান। এখানে কোন রাজনৈতিক দল বিবেচনা করা হয়না। রাজনৈতিক পরিচয় যার যেটাই হয়না কেন, দিন শেষে আমরা একসাথে বসেই চা খাই। তবে আমরাও চাই যেসকল হাসপাতাল বা ডায়াগনোষ্টিক সেন্টারে সঠিক কাগজপত্র ও দক্ষ জনবল নেই তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহন করে বন্ধ করে দিতে।

Facebook Comments Box


এ জাতীয় আরো সংবাদ