শিরোনাম :
সাবেক প্রতিমন্ত্রী হিরু গ্রেফতার শিক্ষানুরাগী না ব্যবসায়ী কাদির মোল্লা? তাহেরীকে ঘিরে উত্তেজনা, অপপ্রচারের প্রতিবাদে নরসিংদীতে সংবাদ সম্মেলন পেখম লাগিয়ে ময়ূর সাজতে চায় আবদুল কাদির মোল্লা সিটি কলেজ অনুমোদনহীন ২শ সরকারি স্কুলের ব্যবস্থাপনা কমিটি, ব্যাহত শিক্ষা কার্যক্রম কর্তৃপক্ষ উদাসীন নরসিংদী ইনডিপেনডেন্ট কলেজে নবীন বরণ ও অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত নদী ও পরিবেশ রক্ষায় নরসিংদীতে ১০১ সদস্যের ‘নদী বাঁচাও আন্দোলন’ কমিটির আত্মপ্রকাশ পুলিশ-বিএনপি নেতাদের উপস্থিতিতে ধর্ষণ ঘটনায় সালিশ ॥ ক্ষোভে কিশোরীর গলায় ফাঁস দেশব্যাপী ধর্ষণের ঘটনায় সার্ক মানবাধিকার ফাউন্ডেশনের উদ্বেগ : দ্রুত বিচার ও আইন সংস্কারের দাবি। নরসিংদীতে বিএনপির প্রতিবাদ সভা অনুষ্ঠিত
সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ০৭:০৩ পূর্বাহ্ন

শিবপুরে দত্তের গাও উচ্চ বিদ্যালয়ে পুনর্মিলনী অনুষ্ঠিত

স্টাফ রিপোর্টার / ২৬৮ বার
আপডেট : শনিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৫

185

নরসিংদীর শিবপুরে দত্তের গাও উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন ছাত্র -ছাত্রীদের (১৯৬৮-২০২৫ পর্যন্ত) পুনর্মিলনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। শনিবার বিদ্যালয় প্রাঙ্গণে এই পুনর্মিলন অনুষ্ঠিত হয়।
বিদ্যালয়ের প্রাক্তন ছাত্রী ও সদ্য পিআরএলে আসা অতিরিক্ত সচিব শাহ নওয়াজ দিলরুবা খানের সভাপতিত্বে পুনর্মিলনী অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ শিক্ষা মন্ত্রণালয়ের সচিব রেহানা পারভীন, নরসিংদীর জেলা প্রশাসক মোহাম্মদ আনোয়ার হোসাইন,শিবপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারজানা ইয়াসমিন ,সহকারী কমিশনার (ভুমি) আব্দুর রহিম।
এসময় আরো উপস্থিত ছিলেন, প্রাক্তন শিক্ষক রেনু মিয়া, নুরুদ্দিন দরজি ,স্কুলের বর্তমান শিক্ষক মন্ডলী,প্রাক্তন ছাত্র মন্টু মমিন,মাসুদ,হান্নান,জলিল,আমজাদ,আসাদ,বিল্লাল,হেলাল,শামীম,আহম্মদ আলী ,শরীফুল ,আনোয়ার,আপেলসহ সিনিয়র এবং জুনিয়র শিক্ষার্থীবৃন্দ, এলাকাবাসী, সাংবাদিক,বিভিন্ন সরকারি ,বেসরকারি সংস্থা এবং দত্তের গাও সংঘের এক ঝাক তরুন,কিশোর সদস্য।
সভাপতির বক্তব্যে শাহ নওয়াজ দিলরুবা খান সবাইকে ধন্যবাদ জানিয়ে বলেন,
অনুষ্ঠানে যা কিছু আপনাদের ভাল লেগেছে তার কৃতিত্ব সবার ,আর যা কিছু ভুল ত্রুটি হয়েছে তার দায়বদ্ধতা আমার।
ভবিষ্যতে ইনশাল্লাহ সকলের সহযোগিতায় আবার ও এমন অনুষ্ঠানে মুখরিত হবে আমাদের এই বিদ্যাংগন- এই আমার দৃঢ় প্রত্যাশা।

Facebook Comments Box


এ জাতীয় আরো সংবাদ