শিরোনাম :
পুলিশ-বিএনপি নেতাদের উপস্থিতিতে ধর্ষণ ঘটনায় সালিশ ॥ ক্ষোভে কিশোরীর গলায় ফাঁস দেশব্যাপী ধর্ষণের ঘটনায় সার্ক মানবাধিকার ফাউন্ডেশনের উদ্বেগ : দ্রুত বিচার ও আইন সংস্কারের দাবি। নরসিংদীতে বিএনপির প্রতিবাদ সভা অনুষ্ঠিত নরসিংদীতে সদর প্রেসক্লাবের বৈশাখী পুনর্মিলন সাংবাদিকদের প্রধান দায়িত্ব সত্য উদঘাটন করা : জেলা প্রশাসক,নরসিংদী। নরসিংদীতে সফলভাবে সম্পন্ন হলো জিরো অলিম্পিয়াড ক্যাম্পেইন বানিজ্য সচিব মাহবুবুর রহমানের মৃত্যু : চেতনা পরিবারের শোক নরসিংদীতে রোগীর সাথে চিকিৎসকের অশালীন আচরণের প্রতিবাদ জানিয়েছেন নারী নির্যাতন প্রতিরোধ ফোরাম বদলী আদেশে তোলপাড় নরসিংদী জেলা প্রশাসন নরসিংদী জেলা প্রেসক্লাবের কমিটি গঠিত : আউয়াল সভাপতি, সজল সম্পাদক
সোমবার, ২৫ মে ২০২৬, ১০:১৯ পূর্বাহ্ন

পাইকারচর ইউপি চেয়ারম্যানের অপসারণের দাবীতে মানববন্ধন

স্টাফ রিপোর্টার / ৩১৪ বার
আপডেট : বুধবার, ১৭ সেপ্টেম্বর, ২০২৫

178

নরসিংদী সদর উপজেলার পাইকারচর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও আওয়ামীলীগ নেতা আবুল হাশেমের বিরুদ্ধে বিভিন্ন অনিয়ম,দূর্ণীতি ্এবং স্বজনপ্রীতির অভিযোগ এনে অপসারণ দাবী করেছেন ইউনিয়নবাসী। চেয়ারম্যানকে অপসারণ করে প্রশাসক নিয়োগের দাবীতে বুধবার সকালে ইউনিয়ন পরিষদের সামনে এলাকাবাসী মানববন্ধন করেন। ঘন্টাব্যাপী অনুষ্ঠিত মানববন্ধনে নারী-পুরুষসহ ইউপি সদস্যরাও উপস্থিত ছিলেন।
মানববন্ধনেস বক্তারা বলেন, আবুল হাশেম ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি হিসেবে, পরিষদের উন্নয়নমুলক কাজ না করে,কাবিখা,কাবিটা,এডিপি ও ওয়ান পার্সেন্ট কাজের টাকা আত্মসাৎসহ,মাতৃত্ব ভাতা,বয়স্ক ভাতা,প্রতিবন্ধী ভাতা কার্ড টাকার বিনিময়ে বিক্রি করেছেন। তিনি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের হত্য মামলার আসামী হয়েও দীর্ঘ এক বছর যাবৎ আত্মগোপনে আছেন। এ কারণে পরিষদে সেবা নিতে আসা সাধারণ মানুষের ভোগান্তি হচ্ছে। সাধারণ মানুষের নাগরিক সেবা নিশ্চিত ও সহজ করতে, চেয়ারম্যানকে অপসারণ করে দ্রুত একজন প্রশাসক নিয়োগের দাবী জানান তারা।
এর আগে চেয়ারম্যান আবুল হাশেমের নানান দূর্ণীতি ও স্বজনপ্রীতির তথ্য প্রমানসহ জেলা প্রশাসকের নিকট, চেয়ারম্যানকে অপসারণ করে একজন প্রশাসক নিয়োগের দাবীতে লিখিত দাবী জানিয়েছিলেন এলাকাবাসী।

Facebook Comments Box


এ জাতীয় আরো সংবাদ