শিরোনাম :
পুলিশ-বিএনপি নেতাদের উপস্থিতিতে ধর্ষণ ঘটনায় সালিশ ॥ ক্ষোভে কিশোরীর গলায় ফাঁস দেশব্যাপী ধর্ষণের ঘটনায় সার্ক মানবাধিকার ফাউন্ডেশনের উদ্বেগ : দ্রুত বিচার ও আইন সংস্কারের দাবি। নরসিংদীতে বিএনপির প্রতিবাদ সভা অনুষ্ঠিত নরসিংদীতে সদর প্রেসক্লাবের বৈশাখী পুনর্মিলন সাংবাদিকদের প্রধান দায়িত্ব সত্য উদঘাটন করা : জেলা প্রশাসক,নরসিংদী। নরসিংদীতে সফলভাবে সম্পন্ন হলো জিরো অলিম্পিয়াড ক্যাম্পেইন বানিজ্য সচিব মাহবুবুর রহমানের মৃত্যু : চেতনা পরিবারের শোক নরসিংদীতে রোগীর সাথে চিকিৎসকের অশালীন আচরণের প্রতিবাদ জানিয়েছেন নারী নির্যাতন প্রতিরোধ ফোরাম বদলী আদেশে তোলপাড় নরসিংদী জেলা প্রশাসন নরসিংদী জেলা প্রেসক্লাবের কমিটি গঠিত : আউয়াল সভাপতি, সজল সম্পাদক
সোমবার, ২৫ মে ২০২৬, ১০:২০ পূর্বাহ্ন

মব সৃষ্টি ও চাঁদাবাজীর অভিযোগে ইউনিয়ন বিএনপির কার্যক্রম স্থগিত

মাইনউদ্দিন সরকার / ২২০ বার
আপডেট : মঙ্গলবার, ১৬ সেপ্টেম্বর, ২০২৫

121

মব সৃষ্টি ও চাঁদাবাজীর অভিযোগে নরসিংদী সদর উপজেলার নজরপুর ইউনিয়ন বিএনপির আহ্বায়ক কমিটির সকল কার্যক্রম স্থগিত করেছেন উপজেলা বিএনপি।
মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) সন্ধ্যায় সদর উপজেলা বিএনপির প্যাডে বিএনপির সিনিয়র সহ-সভাপতি ডা. মোঃ তোফাজ্জল হোসেন (টবু) এবং সাধারণ সম্পাদক মোঃ ইকবাল হোসেন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, নজরপুর ইউনিয়ন বিএনপির আহ্বায়ক ও সদস্যসহ নেতৃবৃন্দদের বিরুদ্ধে আনীত অভিযোগের প্রেক্ষিতে সুষ্ঠু তদন্তের স্বার্থে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত কমিটির সকল কার্যক্রম স্থগিত রাখা হলো।
এবিষয়ে স্থানীয় বিএনপির একাধিক নেতা জানান, ৫ আগষ্টের পর থেকে নজরপুর ইউনিয়ন বিএনপির আহ্বায়ক জালাল সরকার ও সদস্য সচিব কামরুল পাঠান সহ একাধিক নেতার বিরুদ্ধে মব সৃষ্টি করে অনৈতিক কার্যকলাপের সাথে জড়িত থাকার অভিযোগ উঠে। সম্প্রতি কাউছার নামে বিএনপির এক কর্মী নিজ দলের লোকদারা হামলার শিকার হন এবং শামীম আহম্মেদ গাজী নামে এক সৌদি প্রবাসী নিকট ডোনেশন দাবি করলে নেট দুনিয়ায় তা ভাইরাল হয়। পরে এই দুটি ঘটনায় আলোচনা-সমালোচনার জন্ম দেয়। ফলে এতে দলের ভাবমূর্তি ক্ষুর্ণ হলে দলের হাইকমান্ড এমন সিদ্ধান্ত নিয়েছেন বলে মনে হয়।

Facebook Comments Box


এ জাতীয় আরো সংবাদ