শিরোনাম :
নরসিংদীতে হাসপাতালে র‍্যাবের অভিযান ১২ দালাল আটক সরকারী প্রত্যেকটি দপ্তরে হয়রানী মুক্ত সেবা নিশ্চিত করতে হবে : নরসিংদী জেলা প্রশাসক শিক্ষার মান বজায় রেখে সঠিক মানুষ গড়ার কারখানা ইনডিপেনডেন্ট কলেজ : মনজুর এলাহী, এমপি মেঘনা গ্রুপের রাক্ষসী থাবা ২ : লীজ প্রাপ্ত না হয়েই মাটি ভরাট আমার বন্ধু মহাজাদু জানে….. নরসিংদীতে অনুমোদনহীন মোটরসাইকেল সংযোজন কারখানা : সরকারের রাজস্ব ক্ষতির আশঙ্কা কৃষক ও গ্রামীণ অর্থনীতি বদলে দিতে পলাশে ‘পার্টনার’ কংগ্রেস অনুষ্ঠিত মেঘনা গ্রুপের রাক্ষুসী থাবা ১ : অবৈধভাবে খাল ভরাট প্রশাসন নিরব আদ-দ্বীন হাসপাতালের মগবাজার ছাড়া অন্য শাখা চলতে বাধা নেই : স্বাস্থ্যমন্ত্রী নরসিংদীতে ক্লু লেস হত্যা মামলার আসামি গ্রেফতার
সোমবার, ২৭ জুলাই ২০২৬, ১১:১৭ অপরাহ্ন

নরসিংদী – ৩ আসনে বিএনপির এমপি প্রার্থী মনজুর এলাহীর গণসংযোগ

স্টাফ রিপোর্টার / ৮২১ বার
আপডেট : শনিবার, ১৩ সেপ্টেম্বর, ২০২৫

518

জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে নরসিংদী -৩ (শিবপুর) আসনে গণসংযোগ করেছেন নরসিংদী জেলা বিএনপির সাধারণ সম্পাদক মনজুর এলাহী। তিনি শুক্রবার (১২ সেপ্টেম্বর) দিনব্যাপী উপজেলার সাধারচর ইউনিয়ন এর বন্যারবাজার, গারদ বাজার, সৈয়দের খোলা, উত্তর সাধারচরসহ বিভিন্ন স্থানে গণসংযোগ করেছেন। গনসংযোগকালে মনজুর এলাহী জনগণের উদ্দেশ্যে বলেন, বিএনপি উন্নয়নের রাজনীতিতে বিশ্বাসী। দেশ ও দেশের মানুষের কল্যাণের রাজনীতিতে বিশ্বাসী। দেশের উন্নয়নের চাকা সচল করতে আগামীদিনে বিএনপিকে ভোট দিয়ে জয়যুক্ত করতে হবে। গণসংযোগ কালে মনজুর এলাহীর সাথে সফরসঙ্গী ছিলেন শিবপুর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আবু ছালেক রিকাবদার, উপজেলা যুবদলের আহবায়ক শফিকুল ইসলাম মৃধা, সদস্য সচিব আপেল মাহমুদ সুমন, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক মাছুম মোল্লা, সাবেক আহবায়ক শাহাদাৎ হোসেন মামুন, সাধারচর ইউনিয়ন বিএনপির আহবায়ক আঃ হেলিম মাস্টার, সাবেক সাধারণ সম্পাদক আঃ বাছেদ মাস্টার, ইউনিয়ন যুবদলের সাবেক আহবায়ক আশরাফুল ইসলাম ঝিনুক প্রমুখ।

Facebook Comments Box


এ জাতীয় আরো সংবাদ