শিরোনাম :
নরসিংদীতে বিএনপির প্রতিবাদ সভা অনুষ্ঠিত নরসিংদীতে সদর প্রেসক্লাবের বৈশাখী পুনর্মিলন সাংবাদিকদের প্রধান দায়িত্ব সত্য উদঘাটন করা : জেলা প্রশাসক,নরসিংদী। নরসিংদীতে সফলভাবে সম্পন্ন হলো জিরো অলিম্পিয়াড ক্যাম্পেইন বানিজ্য সচিব মাহবুবুর রহমানের মৃত্যু : চেতনা পরিবারের শোক নরসিংদীতে রোগীর সাথে চিকিৎসকের অশালীন আচরণের প্রতিবাদ জানিয়েছেন নারী নির্যাতন প্রতিরোধ ফোরাম বদলী আদেশে তোলপাড় নরসিংদী জেলা প্রশাসন নরসিংদী জেলা প্রেসক্লাবের কমিটি গঠিত : আউয়াল সভাপতি, সজল সম্পাদক ধন্যবাদ তারেক রহমান : বিএনপিতে মুল্যায়িত হচ্ছেন ত্যাগীরা দর্শনার্থীদের উপচেপড়া ভিড়ে মুখরিত ড্রীম হলিডে পার্ক
শনিবার, ০২ মে ২০২৬, ১১:০৩ অপরাহ্ন

এনকেএম স্কুলের শতভাগ সাফল্য: গৌরব নাকি ব্যবসায়িক প্রতারণা? 

প্রতিনিধির নাম / ১০৪১ বার
আপডেট : শুক্রবার, ১১ জুলাই, ২০২৫

391

চেতনা রিপোর্ট: শিক্ষাখাতে সাফল্যের এক অভূতপূর্ব নজির স্থাপন করেছে নরসিংদীর এনকেএম হাই স্কুল এন্ড হোমস্। এবারের এসএসসি পরীক্ষায় প্রতিষ্ঠানটির ৩ শত বিশ জন পরীক্ষার্থীর সবাই জিপিএ-৫ পাওয়ায় দেশজুড়ে চলছে আলোচনা। কিন্তু এই চোখ ধাঁধানো সাফল্যের পেছনেই রয়েছে ব্যবসায়িক কারসাজি ও অনৈতিকতার গুরুতর অভিযোগ। গৌরবময় এই ফলাফলের পেছনের গল্প আসলে কী?

উৎসবের আমেজ আনন্দের জোয়ারে ভাসছেন কৃতি শিক্ষার্থী ও তাদের পরিবার। কিন্তু এই সাফল্যের আড়ালে লুকিয়ে আছে অনেক বঞ্চিত শিক্ষার্থী ও অভিভাবকের দীর্ঘশ্বাস আর ক্ষোভ। অভিযোগ রয়েছে, প্রকৃত মেধার প্রতিফলন নয়, বরং দুর্বল শিক্ষার্থীদের পরিকল্পিতভাবে ছেঁটে ফেলে সুনাম ধরে রাখার এক নিখুঁত ব্যবসায়িক কৌশল। প্রশ্ন উঠেছে, নবম শ্রেণিতে রেজিস্ট্রেশন করা সকল শিক্ষার্থী কি চূড়ান্ত পরীক্ষায় অংশ নিতে পেরেছে?

মেধার ভিত্তিতে সন্তানকে ভর্তি করলেও ১০ বছর পর তাকে মেধাহীন বানিয়ে স্কুল থেকে বের করে দিলেন। এই দায়ভার কে নেবে? এমনি অভিযোগ ভুক্তভোগী অভিভাবকদের। নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক অভিভাবকের অভিযোগ, অভ্যন্তরীণ পরীক্ষায় ফেল দেখিয়ে ও অর্থের বিনিময়ে অন্য স্কুলে ভর্তির চাপ দিয়ে দুর্বল শিক্ষার্থীদের বাদ দেয়া হয়েছে।

শিক্ষাবিদদের মতে, ভালো ও মেধাবী ছাত্রছাত্রী নিয়ে সেরা ফল করা সহজ, কিন্তু দুর্বলদের গড়ে তোলাই প্রতিষ্ঠানের আসল কৃতিত্ব। তাদের মতে, এ ধরনের ‘মেকি’ ফলাফল শিক্ষার নামে এক অনৈতিক প্রতিযোগিতা তৈরি করছে, যা অন্যান্য প্রতিষ্ঠানের শিক্ষক ও শিক্ষার্থীদের প্রকৃত পরিশ্রমকে প্রশ্নবিদ্ধ করছে।

শিক্ষাকে পণ্যে পরিণত করার এই গুরুতর অভিযোগ খতিয়ে দেখতে জেলা প্রশাসন ও শিক্ষা মন্ত্রণালয়ের জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন জেলার সুশীল সমাজ ও ভুক্তভোগী অভিভাবকরা।

শিক্ষাপ্রতিষ্ঠানের মূল দায়িত্ব মানুষ গড়া। শুধু সেরা ফলাফল নয়।একটি প্রতিষ্ঠানের সুনাম ধরে রাখতে শিক্ষার্থীদের শিক্ষাজীবন অনিশ্চয়তার মুখে ঠেলে দেওয়া কতটা যৌক্তিক, সেই প্রশ্নই বড় হয়ে উঠেছে এখন। উর্দ্ধতন কর্তৃপক্ষ বিষয়টি আমলে নিয়ে কবে, কখন প্রকৃত সত্য উদ্ঘাটনে তদন্ত শুরু করবে, সেদিকেই তাকিয়ে আছে নরসিংদীবাসী।

Facebook Comments Box


এ জাতীয় আরো সংবাদ