শিরোনাম :
সরকারী প্রত্যেকটি দপ্তরে হয়রানী মুক্ত সেবা নিশ্চিত করতে হবে : নরসিংদী জেলা প্রশাসক শিক্ষার মান বজায় রেখে সঠিক মানুষ গড়ার কারখানা ইনডিপেনডেন্ট কলেজ : মনজুর এলাহী, এমপি মেঘনা গ্রুপের রাক্ষসী থাবা ২ : লীজ প্রাপ্ত না হয়েই মাটি ভরাট আমার বন্ধু মহাজাদু জানে….. নরসিংদীতে অনুমোদনহীন মোটরসাইকেল সংযোজন কারখানা : সরকারের রাজস্ব ক্ষতির আশঙ্কা কৃষক ও গ্রামীণ অর্থনীতি বদলে দিতে পলাশে ‘পার্টনার’ কংগ্রেস অনুষ্ঠিত মেঘনা গ্রুপের রাক্ষুসী থাবা ১ : অবৈধভাবে খাল ভরাট প্রশাসন নিরব আদ-দ্বীন হাসপাতালের মগবাজার ছাড়া অন্য শাখা চলতে বাধা নেই : স্বাস্থ্যমন্ত্রী নরসিংদীতে ক্লু লেস হত্যা মামলার আসামি গ্রেফতার এমনই বাজেট চাই ———————–
রবিবার, ১৯ জুলাই ২০২৬, ০৩:৫৯ পূর্বাহ্ন

নরসিংদীতে সংবাদ সম্মেলন করে ইউপি প্রশাসনিক কর্মকর্তা সমিতির কমিটি ঘোষণা

স্টাফ রিপোর্টার / ৭৭৪ বার
আপডেট : শুক্রবার, ৪ জুলাই, ২০২৫

441

বাংলাদেশ ইউনিয়ন পরিষদ প্রশাসনিক কর্মকর্তা সমিতি নরসিংদী জেলা শাখা সংবাদ সম্মেলন করে পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করেছে।
শুক্রবার (৪ জুলাই) বিকেলে নরসিংদী শহরের বটতলা কার্যালয়ে এই সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য রাখেন, বাংলাদেশ ইউনিয়ন পরিষদ প্রশাসনিক কর্মকর্তা সমিতি কেন্দ্রীয় কমিটি ও নরসিংদী জেলা শাখার সভাপতি আলতাব হোসেন।
আলতাব হোসেন তার বক্তব্যে জানান, গত বছর ২৬ অক্টোবর নরসিংদী জেলা শাখার শতভাগ ইউপি প্রশাসনিক কর্মকর্তার উপস্থিতিতে আনন্দঘন পরিবেশে নির্বাচনের মাধ্যমে সভাপতি হিসেবে আমি ও সাধারণ সম্পাদক হিসেবে খালেদ মাহমুদ নির্বাচিত হয়েছিলাম। পরে নভেম্বরের শেষার্ধে প্রথম সভায়  পরাজিত সভাপতি প্রার্থী জুলহাস উদ্দিন ভুইয়াকে উপদেষ্টা ও  পরাজিত সাধারণ সম্পাদক প্রার্থী আলতাফ হোসেনকে সিনিয়র সহ সভাপতি করে আংশিক কমিটি ঘোষণা করি। মতানৈক্য ও গ্রুপিংয়ের কারনে পূর্ণাঙ্গ কমিটি ঘোষণায় বিলম্ব হলেও আজকে পূর্নাঙ্গ কমিটি ঘোষণা করা হলো।

পরে আলতাব হোসেনকে সভাপতি ও  খালেদ মাহমুদকে সাধারণ সম্পাদক করে ২১ সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়।

এসময় বিভিন্ন ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কর্মকর্তা ও গণমাধ্যম কর্মীরা উপস্থিত ছিলেন।

Facebook Comments Box


এ জাতীয় আরো সংবাদ