শিরোনাম :
পুলিশ-বিএনপি নেতাদের উপস্থিতিতে ধর্ষণ ঘটনায় সালিশ ॥ ক্ষোভে কিশোরীর গলায় ফাঁস দেশব্যাপী ধর্ষণের ঘটনায় সার্ক মানবাধিকার ফাউন্ডেশনের উদ্বেগ : দ্রুত বিচার ও আইন সংস্কারের দাবি। নরসিংদীতে বিএনপির প্রতিবাদ সভা অনুষ্ঠিত নরসিংদীতে সদর প্রেসক্লাবের বৈশাখী পুনর্মিলন সাংবাদিকদের প্রধান দায়িত্ব সত্য উদঘাটন করা : জেলা প্রশাসক,নরসিংদী। নরসিংদীতে সফলভাবে সম্পন্ন হলো জিরো অলিম্পিয়াড ক্যাম্পেইন বানিজ্য সচিব মাহবুবুর রহমানের মৃত্যু : চেতনা পরিবারের শোক নরসিংদীতে রোগীর সাথে চিকিৎসকের অশালীন আচরণের প্রতিবাদ জানিয়েছেন নারী নির্যাতন প্রতিরোধ ফোরাম বদলী আদেশে তোলপাড় নরসিংদী জেলা প্রশাসন নরসিংদী জেলা প্রেসক্লাবের কমিটি গঠিত : আউয়াল সভাপতি, সজল সম্পাদক
সোমবার, ২৫ মে ২০২৬, ০৪:১১ অপরাহ্ন

ঈদুল আজহা উপলক্ষে নরসিংদীর বালুসাইর শাহী ঈদগাহ মাঠে এক প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়েছে।

প্রতিনিধির নাম / ৮৩৭ বার
আপডেট : মঙ্গলবার, ১ জুলাই, ২০২৫

343

চেতনা রিপোর্টঃ ঈদের আনন্দকে আরও উচ্ছসিত করে তুলতে নরসিংদী সদর উপজেলার বালুসাইর শাহী ঈদগাহ মাঠ সেজেছিল এক ভিন্ন উৎসবে। গত ২৭ জুন শুক্রবার বিকেলে বালুসাইর ফ্রেন্ডস ক্লাবের আয়োজনে অনুষ্ঠিত হয় এক প্রীতি ফুটবল ম্যাচ। বালুসাইর ফ্রেন্ডস ক্লাবের উদ্যোগে আয়োজিত এই ম্যাচটি উপভোগ করতে উপস্থিত ছিলেন এলাকার সর্বস্তরের মানুষ। স্থানীয়দের পাশাপাশি এলাকার ক্রীড়ামোদিদের মাঝেও ছিল ব্যাপক উৎসাহ।

টানটান উত্তেজনার মধ্য দিয়ে এই ম্যাচে প্রতিযোগিতা করে হলুদ দল ও সবুজ দল। শুরু থেকেই পাল্টা-পাল্টি আক্রমণে জমে ওঠে খেলা। তীব্র প্রতিদ্বন্দ্বিতা শেষে হলুদ দল ৪-২ গোলের ব্যবধানে সবুজ দলকে হারিয়ে বিজয়ী হয়।

খেলা শেষে বিজয়ী ও পরাজিত দলের খেলোয়াড়দের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। এসময় উপস্থিত ছিলেন স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, খেলোয়াড়দের উভয় দলের সমর্থকসহ বিভিন্ন শ্রেণী-পেশার মানুষজন। ঈদ উপলক্ষে এমন একটি আয়োজন এলাকার মানুষের মধ্যে সম্প্রীতি ও সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক বাড়াতে সাহায্য করেছে বলে মনে করছেন আয়োজকরা।

অনুষ্ঠিত এই প্রীতি ম্যাচটি শুধু খেলাধুলাই নয়, বরণ করে নিয়েছিল মিলনমেলায়। এমন আয়োজন ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে জানিয়েছেন সংশ্লিস্টরা।

Facebook Comments Box


এ জাতীয় আরো সংবাদ