শিরোনাম :
নরসিংদীতে হাসপাতালে র‍্যাবের অভিযান ১২ দালাল আটক সরকারী প্রত্যেকটি দপ্তরে হয়রানী মুক্ত সেবা নিশ্চিত করতে হবে : নরসিংদী জেলা প্রশাসক শিক্ষার মান বজায় রেখে সঠিক মানুষ গড়ার কারখানা ইনডিপেনডেন্ট কলেজ : মনজুর এলাহী, এমপি মেঘনা গ্রুপের রাক্ষসী থাবা ২ : লীজ প্রাপ্ত না হয়েই মাটি ভরাট আমার বন্ধু মহাজাদু জানে….. নরসিংদীতে অনুমোদনহীন মোটরসাইকেল সংযোজন কারখানা : সরকারের রাজস্ব ক্ষতির আশঙ্কা কৃষক ও গ্রামীণ অর্থনীতি বদলে দিতে পলাশে ‘পার্টনার’ কংগ্রেস অনুষ্ঠিত মেঘনা গ্রুপের রাক্ষুসী থাবা ১ : অবৈধভাবে খাল ভরাট প্রশাসন নিরব আদ-দ্বীন হাসপাতালের মগবাজার ছাড়া অন্য শাখা চলতে বাধা নেই : স্বাস্থ্যমন্ত্রী নরসিংদীতে ক্লু লেস হত্যা মামলার আসামি গ্রেফতার
রবিবার, ১৯ জুলাই ২০২৬, ০৬:৫৬ অপরাহ্ন

রায়পুরায় বন বিভাগের গাছের চারা নষ্ট করে অফিসার্স ক্লাব নির্মাণ

প্রতিনিধির নাম / ৮৯৮ বার
আপডেট : শুক্রবার, ২৭ জুন, ২০২৫

433

চেতনা রিপোর্ট: দেশজুড়ে যখন চলছে বৃক্ষরোপণের উৎসব। এমনই সময়ে গাছের চারা ধ্বংস করে ভবন নির্মাণের এক আশ্চর্যজনক ঘটনা ঘটেছে নরসিংদীর রায়পুরায়। সরকারের বন বিভাগের একটি নার্সারির প্রায় তিন হাজার গাছের চারা নষ্ট করে সেখানে নির্মাণ করা হচ্ছে অফিসার্স ক্লাবের বহুতল ভবন। ২৬ জুন বৃহস্পতিবার নরসিংদীর রায়পুরা উপজেলা এলাকায় এই ঘটনাটি ঘটে।

অভিযোগ উঠেছে, উপজেলা প্রশাসনের সহযোগিতায় স্থানীয় এক ঠিকাদার এই নির্মাণ কাজ পরিচালনা করছেন। বিধি মতে, বন বিভাগের জমিতে কোনো স্থাপনা তৈরির আগে অনুমতি নেয়ার কথা থাকলেও, এক্ষেত্রে কিছুই মানা হয়নি। গত মঙ্গলবার গভীর রাতে বুলডোজার দিয়ে উপড়ে ফেলা হয় নার্সারির হাজার হাজার চারা। দ্রুত গতিতে চলছে ভবনের পাইলিং এবং কলাম ওঠানোর কাজ।

এ বিষয়ে রায়পুরা উপজেলা বন কর্মকর্তা মো. হায়দার হোসেন জানান, ঘটনার সময় ঢাকায় প্রধান উপদেষ্টার বৃক্ষমেলা উদ্বোধনী অনুষ্ঠানে ছিলেন তিনি।  সেখান থেকে ফিরে এসে তিনি নিজের নার্সারির এই অবস্থা দেখেন। কোনো রকম অবহিত না করেই এভাবে চারাগুলো নষ্ট করে ভবন নির্মাণ করছে উপজেলা প্রশাসন। ঊর্ধ্বতন কর্মকর্তাদের বিষয়টি জানানো হয়েছে।

এই ঘটনায় তীব্র ক্ষোভ প্রকাশ করেছে নরসিংদীর পরিবেশবাদী সংগঠনগুলো। যে দিন দেশের প্রধান উপদেষ্টা বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করছেন, ঠিক সে দিনই উপজেলা নির্বাহী কর্মকর্তার এমন গাছ কাটার উদ্যোগে হতাশ অনেকেই।

এ বিষয়ে বক্তব্য জানতে রায়পুরা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মাসুদ রানার মুঠোফোনে একাধিকবার কল করা হলেও তিনি রিসিভ করেননি। ফলে উপজেলা প্রশাসনের বক্তব্য জানা সম্ভব হয়নি।

একদিকে সরকারের বৃক্ষরোপণ অভিযান, অন্যদিকে প্রশাসনেরই একটি অংশের গাছ ধ্বংসের এই দ্বিমুখী অবস্থান প্রশ্নবিদ্ধ করেছে সরকারের পরিবেশ নীতিকে। এই ঘটনায় দ্রুত কোনো পদক্ষেপ নেয়া হয় কি না সংশ্লিস্ট ঊর্ধ্বতন কর্তৃপক্ষ, এটাই দেখার বিষয় এখন। এমনই নানান প্রশ্ন ঘুরপাক খাচ্ছে রায়পুরা উপজেলাজুড়ে।

Facebook Comments Box


এ জাতীয় আরো সংবাদ