শনিবার, ১৪ ফেব্রুয়ারী ২০২৬, ১১:২৮ অপরাহ্ন

নরসিংদীতে র‍্যাবের হাতে গ্রেফতার দুর্ধর্ষ আসামি রাসেল

প্রতিনিধির নাম / ৪৫৪ বার
আপডেট : বৃহস্পতিবার, ২৬ জুন, ২০২৫

105

চেতনা রিপোর্টঃ র‍্যাবের-১১ এর অভিযানে নরসিংদীতে গ্রেফতার হয়েছে হাই-সিকিউরিটি কারাগার থেকে পালানো আসামি রাসেল মিয়া (৪২)। প্রায় এক বছর ধরে পলাতক থাকার পর অবশেষে তাকে গ্ৰেফতার করতে সক্ষম হয় র‍্যাব-১১। ২৬ জুন বৃহস্পতিবার গভীর রাতে গোপন সংবাদের ভিত্তিতে নরসিংদী শহরের আল্লাহু চত্বর এলাকায় এই অভিযান পরিচালনা করে র‍্যাব-১১, সিপিএসসি নরসিংদী ক্যাম্পের একটি বিশেষ দল।

র‍্যাব সূত্রে জানা গেছে, নরসিংদী মডেল থানার একাধিক মামলার আসামি ও মাদক মামলায় ওয়ারেন্টভুক্ত রাসেল মিয়াকে গ্রেফতার করা হয়েছে। নরসিংদী পৌর শহরের কান্দাপাড়া এলাকার আবুল কাশেম মিয়ার ছেলে তিনি। গত বছরের ১৯ জুলাই নরসিংদী হাই-সিকিউরিটি কারাগার থেকে পালিয়ে যান রাসেল মিয়া। এরপর থেকে তিনি প্রায় ১১ মাস ধরে আইন-শৃঙ্খলা বাহিনীর চোখ ফাঁকি দিয়ে দেশের বিভিন্ন স্থানে পালিয়ে বেড়াচ্ছেন। পালানোর পর থেকেই তাকে গ্ৰেফতারে গোয়েন্দা নজরদারি চলছিল। অবশেষে অবস্থান নিশ্চিত হয়ে তাকে গ্রেফতার করতে সক্ষম হয় র‍্যাব-১১ নরসিংদীর আভিযানিক দল। গ্রেফতারকৃত আসামি রাসেলকে নরসিংদী সদর মডেল থানায় হস্তান্তর প্রক্রিয়া চলমান রয়েছে। তার বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানিয়েছে র‍্যাব।

Facebook Comments Box


এ জাতীয় আরো সংবাদ