শিরোনাম :
পররাষ্ট্র মন্ত্রী ড.খলিলুর রহমান জাতিসংঘের সাধারণ পরিষদের সভাপতি নির্বাচিত নদী ও পরিবেশ রক্ষায় নরসিংদীতে ১০১ সদস্যের ‘নদী বাঁচাও আন্দোলন’ কমিটির আত্মপ্রকাশ পুলিশ-বিএনপি নেতাদের উপস্থিতিতে ধর্ষণ ঘটনায় সালিশ ॥ ক্ষোভে কিশোরীর গলায় ফাঁস দেশব্যাপী ধর্ষণের ঘটনায় সার্ক মানবাধিকার ফাউন্ডেশনের উদ্বেগ : দ্রুত বিচার ও আইন সংস্কারের দাবি। নরসিংদীতে বিএনপির প্রতিবাদ সভা অনুষ্ঠিত নরসিংদীতে সদর প্রেসক্লাবের বৈশাখী পুনর্মিলন সাংবাদিকদের প্রধান দায়িত্ব সত্য উদঘাটন করা : জেলা প্রশাসক,নরসিংদী। নরসিংদীতে সফলভাবে সম্পন্ন হলো জিরো অলিম্পিয়াড ক্যাম্পেইন বানিজ্য সচিব মাহবুবুর রহমানের মৃত্যু : চেতনা পরিবারের শোক নরসিংদীতে রোগীর সাথে চিকিৎসকের অশালীন আচরণের প্রতিবাদ জানিয়েছেন নারী নির্যাতন প্রতিরোধ ফোরাম
বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬, ০৭:১৪ পূর্বাহ্ন

নরসিংদীতে তিতাস গ্যাসের ব্যবস্থাপক মাকসুদুর রহমানের বিচারের দাবিতে প্রতিবাদ সভা

স্টাফ রিপোর্টার / ৪৮০ বার
আপডেট : বৃহস্পতিবার, ২২ মে, ২০২৫

138

বিএনপি’র মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের বিরুদ্ধে আপত্তিকর মন্তব্য এবং সরকারি আইন লঙ্ঘন করে রাজনৈতিক প্রচারণা চালানোর অভিযোগে তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানির নরসিংদী অঞ্চলের ব্যবস্থাপক মাকসুদুর রহমানের বিচারের দাবিতে এক প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে।
নরসিংদী জেলা জাতীয়তাবাদী সাংবাদিক ফোরামের আয়োজনে এই সভায় সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি মোঃ ওবায়দুল ইসলাম। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,নরসিংদী জজ কোর্টের এডিশনাল পিপি কাজী নজরুল ইসলাম।
প্রতিবাদ সভাটি পরিচালনা করেন জেলা শাখার সাধারণ সম্পাদক মাসুদ রানা বাবুল। সভায় বক্তব্য রাখেন সিনিয়র সহ-সভাপতি নুরুজ্জামান পিটু, দপ্তর সম্পাদক ইউসুফ ভুইয়া, যুগ্ম সম্পাদক মাইনউদ্দিন সরকার এবং নির্বাহী সদস্য কামাল সরকার, কামাল হোসেন প্রমুখ।
বক্তারা বলেন, একজন সরকারি কর্মকর্তার এমন রাজনৈতিক পক্ষপাতমূলক আচরণ শুধু অনৈতিকই নয়, বরং তা আইন ও আচরণবিধির চরম লঙ্ঘন। দ্রুত তার বিরুদ্ধে বিভাগীয় ও আইনি ব্যবস্থা গ্রহণের দাবি জানান তারা।
আয়োজকরা জানান, এই ধরনের কর্মকাণ্ড গণতান্ত্রিক চর্চা এবং সরকারি প্রতিষ্ঠানগুলোর নিরপেক্ষতা ক্ষুণ্ন করছে, যা কোনোভাবেই মেনে নেওয়া যায় না।

Facebook Comments Box


এ জাতীয় আরো সংবাদ