শিরোনাম :
নরসিংদীতে বিএনপির প্রতিবাদ সভা অনুষ্ঠিত নরসিংদীতে সদর প্রেসক্লাবের বৈশাখী পুনর্মিলন সাংবাদিকদের প্রধান দায়িত্ব সত্য উদঘাটন করা : জেলা প্রশাসক,নরসিংদী। নরসিংদীতে সফলভাবে সম্পন্ন হলো জিরো অলিম্পিয়াড ক্যাম্পেইন বানিজ্য সচিব মাহবুবুর রহমানের মৃত্যু : চেতনা পরিবারের শোক নরসিংদীতে রোগীর সাথে চিকিৎসকের অশালীন আচরণের প্রতিবাদ জানিয়েছেন নারী নির্যাতন প্রতিরোধ ফোরাম বদলী আদেশে তোলপাড় নরসিংদী জেলা প্রশাসন নরসিংদী জেলা প্রেসক্লাবের কমিটি গঠিত : আউয়াল সভাপতি, সজল সম্পাদক ধন্যবাদ তারেক রহমান : বিএনপিতে মুল্যায়িত হচ্ছেন ত্যাগীরা দর্শনার্থীদের উপচেপড়া ভিড়ে মুখরিত ড্রীম হলিডে পার্ক
রবিবার, ০৩ মে ২০২৬, ১২:০৫ পূর্বাহ্ন

অপহৃত রবি টাওয়ার টেকনিশিয়ান ঈসমাইলের মুক্তি ও উদ্ধারের দাবিতে সংবাদ সম্মেলন

প্রতিনিধির নাম / ৩০৬ বার
আপডেট : মঙ্গলবার, ১৩ মে, ২০২৫

113

চেতনা রিপোর্ট : নরসিংদীর বেলাব উপজেলার বীরবাঘবের গ্রামের রবি নেটওয়ার্কের টাওয়ার টেকনিশিয়ান মোঃ ঈসমাইল নিখোঁজ হন গত ১৯শে এপ্রিল। খাগড়াছড়ি জেলার মানিকছড়ি এলাকা থেকে ইউপিডিএফ সংগঠনের সদস্যরা তাকে অপহরণ করে নিয়ে যায় বলে অভিযোগ পরিবার ও স্বজনদের। দীর্ঘ ২৩ দিন পেরিয়ে গেলেও ঈসমাইলের কোনো সন্ধান পাচ্ছেন না তারা। এ ঘটনায় আজ সকালে নরসিংদী উপজেলা মোড় এলাকায় সংবাদ সম্মেলন করেছেন তার পরিবারের সদস্য ও এলাকাবাসী।

সংবাদ সম্মেলনকালে হৃদয় বিদারক কান্নাজড়িত কণ্ঠে ঈসমাইলের মা বলেন, তোমরা আমার ছেলেকে ফিরিয়ে দাও। সে তো কারো কোনো ক্ষতি করেনি। আমি আমার ছেলেকে বুকে ফিরে পেতে চাই।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে পরিবারের সদস্যরা জানায়, গত ডিসেম্বর মাস থেকে রবি নেটওয়ার্কের টাওয়ার টেকনিশিয়ান হিসেবে কাজ করছিল ঈসমাইল। খাগড়াছড়িতে কাজ করতে গেলে তাকে অপহরণ করে ইউপিডিএফ সংগঠনের সদস্যরা। এখনো আমরা তার কোনো খবর পাইনি। স্থানীয় প্রশাসন ও রবি নেটওয়ার্ক কর্তৃপক্ষসহ সংশ্লিস্টদের কাছে ঈসমাইলকে উদ্ধারের জন্য সহযোগিতা চান তারা। এ ঘটনায় সরকারের কাছেও দ্রুত কার্যকর পদক্ষেপ গ্রহনের দাবি জানান তারা।

এসময় অপহৃত এলাকার স্থানীয় প্রশাসন ও রবি নেটওয়ার্ক কর্তৃপক্ষের উদ্ধার কার্যক্রমে ধীরগতি নিয়ে হতাশা প্রকাশ করেছেন ঈসমাইলের পরিবারের সদস্যরা। তাদের অভিযোগ, সময় যত যাচ্ছে, ঈসমাইলের নিরাপত্তা নিয়ে তাদের উৎকণ্ঠা ততই বাড়ছে। রবি নেটওয়ার্ক কর্তৃপক্ষ নিয়মিত প্রশাসনের সাথে যোগাযোগ রাখছে ও উদ্ধারের চেষ্টা চালাচ্ছে বলে জানালেও, কালক্ষেপণে বিশ্বাস রাখতে পারছেন না টেকনিশিয়ান ঈসমাইলের পরিবারের সদস্যরা।

নিখোঁজ রবি নেটওয়ার্ক টাওয়ার টেকনিশিয়ান ঈসমাইলের মুক্তি ও নিরাপদে এই অসহায় পরিবারটির কাছে ফিরিয়ে আনার জন্য সরকার দ্রুত প্রয়োজনীয় সকল পদক্ষেপ গ্রহণ করবে, সংবাদ সম্মেলনে এমনটাই দাবি জানিয়েছেন ঈসমাইলের পরিবার ও স্বজনরা।

 

Facebook Comments Box


এ জাতীয় আরো সংবাদ