শিরোনাম :
পুটিয়া ইউনিয়নে উন্নয়ন প্রকল্পের উদ্বোধন ডেঙ্গু প্রতিরোধে সচেতনতা সভা মাধবদী মার্চেন্ট অ্যাসোসিয়েশনে সর্বোচ্চ ভোটে ছালেহ চৌধুরী সভাপতি নির্বাচিত বেকারী শিল্পের সঠিক মান বিষয়ক” ৩ দিনব্যাপী প্রশিক্ষণ কর্মসূচির শুভ উদ্বোধন নরসিংদীর শিবপুরে মাদকের বিরুদ্ধে অবস্থান নেয়ায় চেয়ারম্যান অপপ্রচারের শিকার বৈষম্য বিরোধী হত্যা মামলার আসামী হয়েও বহাল তবিয়তে যুবলীগ নেতা শাহআলম প্রতিরক্ষা মন্ত্রণালয় সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি আশরাফ উদ্দীন মাধবদীতে মব সৃষ্টি করে প্রতিপক্ষের উপর হামলা ইলেকট্রিক শক,অবৈধ চায়না ও কারেন্ট জালে মাছ শিকার : নিশ্চুপ নৌ পুলিশ শিক্ষার্থীদের অভিনব সম্মাননা প্রদান মিডিয়া ট্রায়ালে নরসিংদীর আইনজীবী
বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ১২:৩১ পূর্বাহ্ন

নরসিংদীতে বিএনপির আনন্দ র‍্যালী

স্টাফ রিপোর্টার / ৩৫৫ বার
আপডেট : সোমবার, ১২ মে, ২০২৫

281

বিএনপির যুগ্ম মহাসচিব ও ঢাকসু’র সাবেক ভিপি, জাতীয় বীর খায়রুল কবির খোকন তৃনমূল নেতাকর্মীদের সরাসরি ভোটে নরসিংদী জেলা বিএনপির সভাপতি নির্বাচিত হওয়ায় আনন্দ র‍্যালী করেছে,চিনিশপুর ইউনিয়ন বিএনপি ও নরসিংদী শহরের এক নং ওয়ার্ডের এলাকাবাসী। সোমবার বিকেলে চিনিশপুরস্থ জেলা বিএনপির কার্যালয় থেকে ইউনিয়ন বিএনপির সভাপতি আওলাদ হোসেন মোল্লা’র নেতৃত্বে আনন্দ র‍্যালী বের হয়ে, নরসিংদী শহরের ডিসি রোড, উপজেলা মোড়, পুরাতন জজ কোর্ট, ভেলানগর বাজার হয়ে ঢাকা সিলেট মহাসড়ক দিয়ে পুনরায় চিনিশপুর গিয়ে শেষ হয়।


আনন্দ র‍্যালীতে জেলা বিএনপির সাবেক ছাত্র বিষয়ক সম্পাদক শফিকুল ইসলাম স্বপন, জেলা যুবদলের সহ সভাপতি হাসিব হায়দার, যুগ্ম সম্পাদক দিদার হোসেন,সাংগঠনিক সম্পাদক মোকাররম হোসেন, শিক্ষা বিষয়ক সম্পাদক তানজিল খান, জেলা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক আব্দুর রউফ ফকির রনি, জেলা ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক সজীব ভূইয়া, সদর থানা শ্রমিক দলের সদস্য সচিব সেলিম,চিনিশপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম সরকারসহ বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা অংশগ্রহণ করেন।

Facebook Comments Box


এ জাতীয় আরো সংবাদ