শিরোনাম :
পররাষ্ট্র মন্ত্রী ড.খলিলুর রহমান জাতিসংঘের সাধারণ পরিষদের সভাপতি নির্বাচিত নদী ও পরিবেশ রক্ষায় নরসিংদীতে ১০১ সদস্যের ‘নদী বাঁচাও আন্দোলন’ কমিটির আত্মপ্রকাশ পুলিশ-বিএনপি নেতাদের উপস্থিতিতে ধর্ষণ ঘটনায় সালিশ ॥ ক্ষোভে কিশোরীর গলায় ফাঁস দেশব্যাপী ধর্ষণের ঘটনায় সার্ক মানবাধিকার ফাউন্ডেশনের উদ্বেগ : দ্রুত বিচার ও আইন সংস্কারের দাবি। নরসিংদীতে বিএনপির প্রতিবাদ সভা অনুষ্ঠিত নরসিংদীতে সদর প্রেসক্লাবের বৈশাখী পুনর্মিলন সাংবাদিকদের প্রধান দায়িত্ব সত্য উদঘাটন করা : জেলা প্রশাসক,নরসিংদী। নরসিংদীতে সফলভাবে সম্পন্ন হলো জিরো অলিম্পিয়াড ক্যাম্পেইন বানিজ্য সচিব মাহবুবুর রহমানের মৃত্যু : চেতনা পরিবারের শোক নরসিংদীতে রোগীর সাথে চিকিৎসকের অশালীন আচরণের প্রতিবাদ জানিয়েছেন নারী নির্যাতন প্রতিরোধ ফোরাম
বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬, ০৭:৩৬ পূর্বাহ্ন

তারেক রহমানের সঙ্গে সিঙ্গাপুর বিএনপি নেতাকর্মীদের সাক্ষাৎ

স্টাফ রিপোর্টার / ৬০১ বার
আপডেট : রবিবার, ১১ মে, ২০২৫

343

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন সিঙ্গাপুর বিএনপি ও এর অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ। 
বৃহস্পতিবার (৮ মে) লন্ডনে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান এ তথ্য জানান।
সিঙ্গাপুর বিএনপির সভাপতি শামছুর রহমান ফিলিপের নেতৃত্বে প্রতিনিধিদলে আরও উপস্থিত ছিলেন সাধারণ সম্পাদক কামরুল ইসলাম, সিনিয়র সহসভাপতি আশরাফুর রহমান রবিন, সিনিয়র সহসাধারণ সম্পাদক আবু সায়েম আজাদ, সহ সাধারণ সম্পাদক সৈয়দ মতিউল ইসলাম রিপন।
সাক্ষাৎকালে বিএনপির চলমান রাজনৈতিক কর্মকাণ্ড, প্রবাসী নেতাকর্মীদের ভূমিকা, এবং প্রবাস থেকে আন্দোলনে অংশগ্রহণ ও সহযোগিতার বিভিন্ন দিক নিয়ে আলোচনা হয়।
এসময় তিনি বলেন, এখন আপনাদের দায়িত‍্য হল যার যার অবস্থানে থেকে সবাইকে একটাই অনুরোধ করবেন যেন চাদাবাজী, দখলদারী এবং বিনপির নামে কোন অন‍্যায় কাজ থেকে যেন বিরত থাকেন, কারন আমাদের অনেক কঠিন সময় পার করতে হচ্ছে এবং হবে।
তিনি আরও বলেন মিডিয়া এখন বিএনপির কিছু সত‍্য কিছু মিথ‍্যে নিউজ করার কাজেই ব‍্যস্ত যা মানুষকে অতি সহজেই খাওয়ানো যাচ্ছে এবং আমাদের ইমেজ নষ্ট করছে। তাই সকলকে একসাথে কাজ করতে হবে।
তারেক রহমান সিঙ্গাপুর বিএনপির নেতাদের সংগঠন পরিচালনায় নিষ্ঠা ও আন্তরিকতার জন্য ধন্যবাদ জানান এবং ভবিষ্যতে দলের লক্ষ্য অর্জনে সক্রিয় ভূমিকা পালনের আহ্বান জানান।
এসময় সিংগাপুর বিএনপি নেতা ও নরসিংদীর কৃতি সন্তান সৈয়দ মতিউল ইসলাম রিপন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারপার্সন তারেক রহমানের সাথে একান্তে আলোচনা করেন এবং নরসিংদী জেলা বিএনপির নবনির্বাচিত সভাপতি খায়রুল কবীর খোকন এবং সেক্রেটারি মনজুর এলাহী’র পক্ষ থেকে শুভেচ্ছা পৌঁছে দেন।

Facebook Comments Box


এ জাতীয় আরো সংবাদ