বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ০১:১৯ অপরাহ্ন

এপেক্স ক্লাব বাংলাদেশের উদ্যোগে “মে” দিবস পালিত

প্রতিনিধির নাম / ৪৩৮ বার
আপডেট : বৃহস্পতিবার, ১ মে, ২০২৫

188

চেতনা রিপোর্ট।। মহান মে দিবস পালন উপলক্ষে মেহনতী মানুষের সাথে একাত্বতা জানিয়ে এপেক্স ক্লাবস্ অব বাংলাদেশের উদ্যোগে র‍্যালী, গামছা ও খাবার পানি বিতরণ করা হয়। এপেক্স ক্লাবস অব বাংলাদেশের জাতীয় সভাপতি এপে. এম সায়েম টিপু’র নেতৃত্বে র‍্যালিটি মৎস্য ভবন থেকে শুরু করে জাতীয় প্রেস ক্লাবের সামনে এসে আলোচনা সভা, গামছা ও খাবারের পানি বিতরণের মাধ্যমে শেষ হয়।

এপেক্স ক্লাবস অব বাংলাদেশের এনওয়াইসিডি এপে. এবিএম আজরাফ টিপু’র সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় সভাপতি এপে. এম সায়েম টিপু, এনভিপি এপে. মাসুদুল আলাম, পিএনপি এপে. আব্দুল মতিন সিকদার, এনআইআরডি এপে. রাশেদুজ্জামান চপল, এনএডি এপে. রফিকুল ইসলাম, ডিজি ১ এপে. তুষার কান্তি, ন্যাশনাল সেক্রেটারি আরিফুর রহমান প্রমুখ।

Facebook Comments Box


এ জাতীয় আরো সংবাদ