শিরোনাম :
পুলিশ-বিএনপি নেতাদের উপস্থিতিতে ধর্ষণ ঘটনায় সালিশ ॥ ক্ষোভে কিশোরীর গলায় ফাঁস দেশব্যাপী ধর্ষণের ঘটনায় সার্ক মানবাধিকার ফাউন্ডেশনের উদ্বেগ : দ্রুত বিচার ও আইন সংস্কারের দাবি। নরসিংদীতে বিএনপির প্রতিবাদ সভা অনুষ্ঠিত নরসিংদীতে সদর প্রেসক্লাবের বৈশাখী পুনর্মিলন সাংবাদিকদের প্রধান দায়িত্ব সত্য উদঘাটন করা : জেলা প্রশাসক,নরসিংদী। নরসিংদীতে সফলভাবে সম্পন্ন হলো জিরো অলিম্পিয়াড ক্যাম্পেইন বানিজ্য সচিব মাহবুবুর রহমানের মৃত্যু : চেতনা পরিবারের শোক নরসিংদীতে রোগীর সাথে চিকিৎসকের অশালীন আচরণের প্রতিবাদ জানিয়েছেন নারী নির্যাতন প্রতিরোধ ফোরাম বদলী আদেশে তোলপাড় নরসিংদী জেলা প্রশাসন নরসিংদী জেলা প্রেসক্লাবের কমিটি গঠিত : আউয়াল সভাপতি, সজল সম্পাদক
মঙ্গলবার, ২৬ মে ২০২৬, ১০:৫৭ পূর্বাহ্ন

বি-বাড়ীয়া বাসীর আস্থার প্রতিক ওসি মোজাফফর

মাইনউদ্দিন সরকার / ৪৪২ বার
আপডেট : বৃহস্পতিবার, ১৭ এপ্রিল, ২০২৫

134

সততা এবং নিষ্ঠাবান যাকে বলা হয় তিনিই একজন, ওসি মোজাফফর হোসেন। বর্তমানে ব্রাক্ষনবাড়ীয়া সদর মডেল থানার অফিসার ইনচার্জ হিসেবে দায়িত্ব পালন করছেন।  তিনি একাধারে মেধাবী এবং দক্ষতার সহিত সেবা প্রদানে একধাপ এগিয়ে কাজ করেছেন।  নাগরিক সেবায় আইনী সহায়তায় একধাপ এগিয়ে রয়েছেন।  নিয়মিত পাল্টে যাচ্ছে থানার সেবার মান। যা একাধারে ব্রাক্ষনবাড়ীয়ার আপামর জনসাধারণের জন্য স্বস্তি ও শান্তি বয়ে এনেছে। জুলাই বিপ্লবে অগ্নি সংযোগে ক্ষতিগ্রস্ত ধংসস্তুপে পরিনত থানায় যোগদান করার পর থেকেই সেবা প্রত্যাশীরা সকলেই নির্বিঘ্নে সেবা নিতে পেরে একেবারেই স্বতস্ফূর্ত।
ওসি মোজাফফর হোসেন একজন সৎ এবং দক্ষতার পরিচয় দিয়ে কাজ করে যাচ্ছেন।  নেই কোন অলসতা এবং গাফিলতি। নিয়মিত গুরুত্বসহকারে বাই সিরিয়ালে নাগরিক সেবার যে মানমর্যাদা ধরে রেখেছেন, এইভাবে যদি সেবা দেয়া হয় তাহলে পুলিশ এবং জনগণের মধ্যে একটি আত্মবিশ্বাসের ভুমিকা বয়ে আনবে।


পুলিশ জনগনের আস্থার একমাত্র ঠিকানা এমন পরিস্থিতি মানুষের সামনে তুলে ধরতে মোজাফফর হোসেনের যত সাধনা। দীর্ঘদিন সততার সহিত কাজ করে দেশের বিভিন্ন থানাগুলোতেও সুনাম কুঁড়িয়েছেন ওসি মোজাফফর হোসেন। পরিস্থিতি যেমনই হোক সদা- সবসময় পরোপকারীতে নিজেকে একেবারেই বিসর্জন দিয়েছেন এবং দিতেই প্রস্তুত। এরই প্রেক্ষিতে ব্রাক্ষনবাড়ীয়া থানায় যোগদানের পর থেকেই জনগণের জন্য নিজেকে সর্বোচ্চ ভালোটা দেয়ার চেষ্টা করেন ওসি মোজাফফর হোসেন ।
একান্ত সাক্ষাতে ওসি মোজাফফর হোসেন বলেন, যতদিন বেঁচে থাকি, আমি যখন যেখানেই থাকিনা কেন,  কোন মানুষ যাতে আমার দায়িত্ব থেকে হয়রানি না হয় সেইভাবে প্রত্যাশা রাখি। আমি সকল ধরনের জনগণকে নির্বিঘ্নে সেবা দিতে প্রস্তুত।  আমার জানা মতে আমি কোন মানুষকে জানা অবস্থায় হয়রানি করিনি। আমি যতটুকু পারি নিজের সততার পরিচয় তুলে ধরতে চেষ্টা করেছি। ওসি মোজাফফর হোসেন আরোও বলেন, ব্রাক্ষনবাড়ীয়ায় যোগদানের পর থেকেই এসপি স্যারের সু দক্ষ নির্দেশনায়, সবসময় অপরাধীদের বিরুদ্ধে সোচ্চার হয়ে কাজ করেছি। এবং অপরাধী ধরতে সক্ষম হয়েছি। আরোও অপরাধীদের ধরে আইনের আওতায় আনা হবে।
৫ আগষ্ট বিপ্লবের পর, ছিনতাইকারী, চোর, ডাকাত, চাঁদাবাজ, লুটপাটকারি, জমি জবরদখলকারীসহ মব জাষ্টিজে সম্পৃক্ত একাধিক অপরাধী ও স্বৈরাচারের দোসরকে ইতিমধ্যে গ্রেফতার করেছি। কোন প্রকার তদবিরে কাজ হয়নি। সকলের বিরুদ্ধে আইনীভাবে পদক্ষেপ নিয়েছি। ধংসস্তুপে পরিনিত থানা ভবনকে ব্যবহারযোগ্য করে, জনসাধারণের শান্তি শৃঙ্খলা নিশ্চিত করতে আমি ২০/২২ ঘন্টাও কাজ করেছি।
ইনশাআল্লাহ সকলের সহযোগিতায় আরোও এগিয়ে যেতে চাই। আপনারা এবং ব্রাক্ষনবাড়ীয়ার সচেতন নাগরিক যদি পাশে থাকে তাহলে নিরাপদ ব্রাক্ষনবাড়ীয়া উপহার দিব। সেবার মানোন্নয়নেও যথেষ্ট ভুমিকা রাখবো।
নাম প্রকাশে অনিচ্ছুক জেলা বিএনপির একজন শীর্ষ সারির নেতা বলেন, ওসি মোজাফফর হোসেন যোগদানের পর থেকেই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সময় আওয়ামী লীগের যে সকল অপরাধীরা হামলা চালিয়েছিল, বিএনপির জামায়াত এবং ছাত্রদের উপর  বর্বর হামলা চালিয়ে সমালোচনার জন্ম দিয়েছিল, তাদের গ্রেফতারে যথেষ্ট কাজ করে যাচ্ছেন। এবং এসব অপরাধীদের মধ্যে অনেককেই গ্রেফতার করে কারাগারেও পাঠানো হয়েছে।  আবার অনেক অপরাধীদের গ্রেফতার করতে একচেটিয়া কাজ করে যাচ্ছেন। নিয়মিত অক্লান্ত পরিশ্রম করে অপরাধীদের ধরতে মাঠে কাজ করে যাচ্ছেন।  তার কর্ম দক্ষতায় মাত্র সাত মাসেই দুইবার করে জেলা পর্যায়ে এবং রেঞ্জের সেরা অফিসার ইনচার্জ হিসেবে সম্মাননা পেয়েছেন।
থানায় সেবা নিতে আসা নজরুল ইসলাম বলেন, ওসি মোজাফফর হোসেনের এমন সৎ কর্মকাণ্ড দেখে সকলেই এখন সোজা হয়ে যাচ্ছেন। এমন সৎ এবং ন্যায় নিষ্ঠাবান পুলিশ অফিসার যদি একজন করে দেশের প্রতিটি থানায় থাকে, তাহলে পুলিশের হারানো গৌরব পুনরুদ্ধারে বেশি সময় লাগবেনা।
দেখা মেলক সকল স্থরে স্থরে। পুলিশই একমাত্র জনগণের আস্থার ঠিকানা সেটা বুঝিয়ে দিয়েছেন ওসি মোজাফফর হোসেন ।

Facebook Comments Box


এ জাতীয় আরো সংবাদ