শিরোনাম :
শিবপুরে ঈর্ষান্বিত হয়ে রাস্তা সরু করার অভিযোগ যুবদলের নতুন কমিটিকে অভিনন্দন জানিয়েছেন রোকনুল হক ভূঞা তীব্র তাপদাহে নরসিংদীতে রেড ক্রিসেন্ট কর্তৃক ছাতা পাখা ও পানি বিতরণ পররাষ্ট্র মন্ত্রী ড.খলিলুর রহমান জাতিসংঘের সাধারণ পরিষদের সভাপতি নির্বাচিত নদী ও পরিবেশ রক্ষায় নরসিংদীতে ১০১ সদস্যের ‘নদী বাঁচাও আন্দোলন’ কমিটির আত্মপ্রকাশ পুলিশ-বিএনপি নেতাদের উপস্থিতিতে ধর্ষণ ঘটনায় সালিশ ॥ ক্ষোভে কিশোরীর গলায় ফাঁস দেশব্যাপী ধর্ষণের ঘটনায় সার্ক মানবাধিকার ফাউন্ডেশনের উদ্বেগ : দ্রুত বিচার ও আইন সংস্কারের দাবি। নরসিংদীতে বিএনপির প্রতিবাদ সভা অনুষ্ঠিত নরসিংদীতে সদর প্রেসক্লাবের বৈশাখী পুনর্মিলন সাংবাদিকদের প্রধান দায়িত্ব সত্য উদঘাটন করা : জেলা প্রশাসক,নরসিংদী।
সোমবার, ০৮ জুন ২০২৬, ০২:৪৭ পূর্বাহ্ন

নরসিংদীতে বর্ণাঢ্য শোভাযাত্রা ও নানা আয়োজনের মধ্য দিয়ে বাংলা নববর্ষ উদযাপিত

প্রতিনিধির নাম / ৩৭৫ বার
আপডেট : সোমবার, ১৪ এপ্রিল, ২০২৫

146

চেতনা রিপোর্টঃ সারাদেশের ন্যায় নানা বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে নরসিংদীতেও উদযাপিত হয়েছে বাংলা নববর্ষ ১৪৩২। সোমবার সকালে শহরের বিভিন্ন স্থানে বর্ণাঢ্য আনন্দ শোভাযাত্রার মধ্য দিয়ে এই বর্ষবরণ শুরু হয়। এছাড়াও গ্রামীণ সাংস্কৃতিক অনুষ্ঠান, খেলাধুলা ও পান্তা ইলিশের আয়োজনের মাধ্যমে নতুন বছরকে বরণ করে নেয় নরসিংদীবাসী।

আনন্দ শোভাযাত্রাটি সার্কিট হাউসের সামনে থেকে শুরু হয়ে জেলা প্রশাসকের কার্যালয় প্রাঙ্গনে এসে এক আলোচনা সভায় মিলিত হয়। শোভাযাত্রায় অংশ নেন নরসিংদীর জেলা প্রশাসক মোহাম্মদ রাশেদ হোসেন চৌধুরী, পুলিশ সুপার মো: আব্দুল হান্নানসহ সরকারি-বেসরকারী কর্মকর্তা কর্মচারী, বিভিন্ন সাংস্কৃতিক  সংগঠনের কর্মী, শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক ও নানান শ্রেণি পেশার মানুষ।

এসময় নানা রঙের ব্যানার, মুখোশ, ঢাক-ঢোল ও গ্রাম বাংলার ঐতিহ্যবাহী নানা প্রতীক হাতে নিয়ে এই শোভাযাত্রায় অংশ নেয় হাজারো মানুষ। নরসিংদী জেলা প্রশাসনের উদ্দ্যোগে দিবসটি পালনে শোভাযাত্রা ও দিনব্যাপী নানান অনুষ্ঠানের আয়োজন করা হয়। শোভাযাত্রা শেষে স্থানীয় শিল্পীদের পরিবেশনায় অনুষ্ঠিত হয় মনোজ্ঞ ও সাংস্কৃতিক অনুষ্ঠান। এতে লোকসঙ্গীত, নৃত্য, আবৃত্তি, সাপ ও লাঠি খেলা পরিবেশনার মাধ্যমে বাংলার লোকজ সংস্কৃতিকে তুলে ধরা হয়।

 

 

Facebook Comments Box


এ জাতীয় আরো সংবাদ