শিরোনাম :
সরকারী প্রত্যেকটি দপ্তরে হয়রানী মুক্ত সেবা নিশ্চিত করতে হবে : নরসিংদী জেলা প্রশাসক শিক্ষার মান বজায় রেখে সঠিক মানুষ গড়ার কারখানা ইনডিপেনডেন্ট কলেজ : মনজুর এলাহী, এমপি মেঘনা গ্রুপের রাক্ষসী থাবা ২ : লীজ প্রাপ্ত না হয়েই মাটি ভরাট আমার বন্ধু মহাজাদু জানে….. নরসিংদীতে অনুমোদনহীন মোটরসাইকেল সংযোজন কারখানা : সরকারের রাজস্ব ক্ষতির আশঙ্কা কৃষক ও গ্রামীণ অর্থনীতি বদলে দিতে পলাশে ‘পার্টনার’ কংগ্রেস অনুষ্ঠিত মেঘনা গ্রুপের রাক্ষুসী থাবা ১ : অবৈধভাবে খাল ভরাট প্রশাসন নিরব আদ-দ্বীন হাসপাতালের মগবাজার ছাড়া অন্য শাখা চলতে বাধা নেই : স্বাস্থ্যমন্ত্রী নরসিংদীতে ক্লু লেস হত্যা মামলার আসামি গ্রেফতার এমনই বাজেট চাই ———————–
শনিবার, ১৮ জুলাই ২০২৬, ১২:২৬ অপরাহ্ন

নরসিংদীতে ৯৪ ব্যাচের ইফতার মাহফিল অনুষ্ঠিত

মাইনউদ্দিন সরকার / ৯৮৭ বার
আপডেট : শনিবার, ২৯ মার্চ, ২০২৫

491

পবিত্র মাহে রমজান উপলক্ষে নরসিংদীতে এসএসসি ৯৪ ব্যাচের আয়োজনে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (২৯ মার্চ) শহরের উপজেলা মোড়ে রেডিয়েন্স রেস্টুরেন্টে ব্রাক্ষন্দী কে কে এম সরকারি উচ্চ বিদ্যালয়ের চুরানব্বই ব্যাচের বন্ধুরা মিলে এই ইফতার মাহফিলের আয়োজন করে।
নরসিংদী ৯৪ গ্রুপের সোহরাব হোসেন, সোহেল , ডাক্তার মানিক, জামাল, হানিফসহ সকল বন্ধুদের সার্বিক তত্ত্বাবধানে, সাটিরপাড়া কালিকুমার ইনিস্টিটিউট, ব্রাক্ষন্দী গার্লস হাইস্কুল, মতিউল্লাহ ভুইয়া উচ্চ বিদ্যালয়, ইউএমসি উচ্চ বিদ্যালয় এবং মাধবদী,বেলাবো, রায়পুরা, মনোহরদী ও পলাশ উপজেলার বিভিন্ন বিদ্যালয়ের ৯৪ ব্যাচের শতাধিক বন্ধুরা ইফতার মাহফিলে অংশগ্রহণ করেন।
ইফতারের আগে আল কুরআন থেকে তিলাওয়াতসহ রমজানের ফজিলত নিয়ে আলোচনা করা হয়। একইসঙ্গে বাংলাদেশসহ সমগ্র মুসলিম উম্মাহর সুখ ও সমৃদ্ধি কামনা করে দোয়া ও মোনাজাত করা হয়।
ইফতারের পর সকল বন্ধুরা একত্রিত হয়ে কুশলাদি বিনিময়ের মাধ্যমে আনন্দে মেতে উঠেন।

Facebook Comments Box


এ জাতীয় আরো সংবাদ