শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬, ০১:২৪ পূর্বাহ্ন

নরসিংদীতে শান্তি শৃঙ্খলা কমিটির ইফতার অনুষ্ঠিত

মাইনউদ্দিন সরকার / ৩৮৯ বার
আপডেট : শুক্রবার, ২৮ মার্চ, ২০২৫

251

নরসিংদী পৌরসভার ৬ নং ওয়ার্ডের প্রয়াত সকল এলাকাবাসীর আত্মার মাগফিরাত এবং শান্তি শৃঙ্খলা পরিস্থিতি বজায় রাখার কামনায় দোয়া ও বিশাল ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার বিকেলে শহরের সাটিরপাড়ার নবাববাড়ি মাদ্রাসা মাঠে শান্তি শৃঙ্খলা উন্নয়ন কমিটির উদ্যোগে এই দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।
শান্তি শৃঙ্খলা উন্নয়ন কমিটির সভাপতি ও নরসিংদী জেলা যুবদলের সিনিয়র সহ সভাপতি শাহেন শাহ শানুর সভাপতিত্বে ইফতার মাহফিলে আলোচনা করেন, নরসিংদী বাজার বনিক সমিতির সভাপতি বাবুল সরকার, জেলা তাতীদলের সভাপতি হুমায়ুন কবির কামাল, জেলা যুবদলের সাবেক সদস্য সচিব এনামুল হক ইলিডন, শান্তি শৃঙ্খলা উন্নয়ন কমিটির সাংগঠনিক সম্পাদক নুরে আলম সিদ্দিকী ও বিশিষ্ট ব্যবসায়ী কাউসার হোসেন।
শান্তি শৃঙ্খলা উন্নয়ন কমিটির সাধারণ সম্পাদক ফররুখ আহমদের সঞ্চালনায় ইফতার পূর্ব দোয়া করেন, নরসিংদী বড় বাজার মসজিদের খতিব আলী আকবর হোসেন।
ইফতার মাহফিলে এলাকার সকল বয়সের লোকজন অংশগ্রহণ করেন।

Facebook Comments Box


এ জাতীয় আরো সংবাদ