শিরোনাম :
সরকারী প্রত্যেকটি দপ্তরে হয়রানী মুক্ত সেবা নিশ্চিত করতে হবে : নরসিংদী জেলা প্রশাসক শিক্ষার মান বজায় রেখে সঠিক মানুষ গড়ার কারখানা ইনডিপেনডেন্ট কলেজ : মনজুর এলাহী, এমপি মেঘনা গ্রুপের রাক্ষসী থাবা ২ : লীজ প্রাপ্ত না হয়েই মাটি ভরাট আমার বন্ধু মহাজাদু জানে….. নরসিংদীতে অনুমোদনহীন মোটরসাইকেল সংযোজন কারখানা : সরকারের রাজস্ব ক্ষতির আশঙ্কা কৃষক ও গ্রামীণ অর্থনীতি বদলে দিতে পলাশে ‘পার্টনার’ কংগ্রেস অনুষ্ঠিত মেঘনা গ্রুপের রাক্ষুসী থাবা ১ : অবৈধভাবে খাল ভরাট প্রশাসন নিরব আদ-দ্বীন হাসপাতালের মগবাজার ছাড়া অন্য শাখা চলতে বাধা নেই : স্বাস্থ্যমন্ত্রী নরসিংদীতে ক্লু লেস হত্যা মামলার আসামি গ্রেফতার এমনই বাজেট চাই ———————–
রবিবার, ১৯ জুলাই ২০২৬, ০৩:৩০ পূর্বাহ্ন

২৭ মার্চ নরসিংদীর সাবেক এমপি এছাকের মৃত্যু বার্ষিকী

স্টাফ রিপোর্টার / ৪৪৪ বার
আপডেট : বুধবার, ২৬ মার্চ, ২০২৫

162

২৭ মার্চ নরসিংদী জেলা বিএনপির সাবেক সভাপতি, নরসিংদী সদর-১ আসন থেকে চারবার নির্বাচিত সংসদ সদস্য সামসুদ্দীন আহমেদ এছাকের ২০তম মৃত্যুবার্ষিকী। ২০০৫ সালের ২৭ মার্চ ৬৪ বছর বয়সে ইন্তেকাল করেন তিনি।
নরসিংদী শহরের বৌয়াকুড় মহল্লার বাসিন্দা এছাক বাংলাদেশ টেলিভিশন ও রেডিও’র তালিকাভুক্ত গীতিকার ও সুরকার ছিলেন।
১৯৮০ সালে বিএনপির সাবেক মহাসচিব প্রয়াত আবদুল মান্নান ভূঁইয়া ও তিনি একই দিনে বিএনপিতে যোগদান করেন। শ্রমিক নেতা থেকে ১৯৮৪ সালে নরসিংদী পৌরসভার চেয়ারম্যান নির্বাচিত হন। এছাক ১৯৯১, ১৯৯৬, মধ্যবর্তী ও ২০০১ সালের জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির মনোনয়নে সাংসদ নির্বাচিত হয়েছিলেন। সভাপতি হিসেবে আমৃত্যু নেতৃত্ব দেন নরসিংদী জেলা বিএনপির।
তিনি নরসিংদী থেকে প্রকাশিত সাপ্তাহিক আরশীতে মুখ পত্রিকার প্রকাশক ছিলেন। তাঁর লেখা একাধিক গানের বই প্রকাশিত হয়েছে। তিনি সামসুদ্দীন আহমেদ এছাক সংগীত একাডেমিরও প্রতিষ্ঠাতা।
২০তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে ২৭ মার্চ বৃহস্পতিবার আরশীনগর বটমূলে এছাক পরিবারের পক্ষ থেকে মিলাদ ও দোয়া মাহফিল আয়োজন করা হয়েছে।
সামসুদ্দীন আহমেদ এছাকের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করেছেন, নরসিংদী সংবাদপত্র পরিষদের (এনএসপি) প্রতিষ্ঠাতা আহ্বায়ক ও নরসিংদী জেলা জাসাসের প্রতিষ্ঠাতা সভাপতি এবিএম আজরাফ টিপু।

Facebook Comments Box


এ জাতীয় আরো সংবাদ