শিরোনাম :
পুটিয়া ইউনিয়নে উন্নয়ন প্রকল্পের উদ্বোধন ডেঙ্গু প্রতিরোধে সচেতনতা সভা মাধবদী মার্চেন্ট অ্যাসোসিয়েশনে সর্বোচ্চ ভোটে ছালেহ চৌধুরী সভাপতি নির্বাচিত বেকারী শিল্পের সঠিক মান বিষয়ক” ৩ দিনব্যাপী প্রশিক্ষণ কর্মসূচির শুভ উদ্বোধন নরসিংদীর শিবপুরে মাদকের বিরুদ্ধে অবস্থান নেয়ায় চেয়ারম্যান অপপ্রচারের শিকার বৈষম্য বিরোধী হত্যা মামলার আসামী হয়েও বহাল তবিয়তে যুবলীগ নেতা শাহআলম প্রতিরক্ষা মন্ত্রণালয় সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি আশরাফ উদ্দীন মাধবদীতে মব সৃষ্টি করে প্রতিপক্ষের উপর হামলা ইলেকট্রিক শক,অবৈধ চায়না ও কারেন্ট জালে মাছ শিকার : নিশ্চুপ নৌ পুলিশ শিক্ষার্থীদের অভিনব সম্মাননা প্রদান মিডিয়া ট্রায়ালে নরসিংদীর আইনজীবী
বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ০১:২১ পূর্বাহ্ন

নরসিংদীর ব্রাক্ষন্দী গার্লস হাইস্কুলে গণহত্যা দিবস পালিত

স্টাফ রিপোর্টার / ৫২৯ বার
আপডেট : মঙ্গলবার, ২৫ মার্চ, ২০২৫

284

বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে নরসিংদীর শিক্ষাপ্রতিষ্ঠান সমূহে একাত্তরের ভয়াবহ ২৫ মার্চ গণহত্যা দিবস পালন করা হয়েছে । আলোচনা সভা, চিত্রাংকন প্রতিযোগিতা, কবিতা আবৃতি ও রচনা প্রতিযোগিতা ছিলো কর্মসূচির উল্লেখযোগ্য দিক।
নরসিংদীর ব্রাহ্মন্দী গার্লস হাই স্কুল এন্ড কলেজে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বীর মুক্তিযোদ্ধা জেলা মুক্তিযোদ্ধা কমান্ডের সাবেক কমান্ডার আবদুর রশিদ মোল্লা । বিশেষ অতিথি ছিলেন জেলা মাধ্যমিক শিক্ষা অফিসার এ. এস. এম. আব্দুল খালেক ।
হাই স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ মোঃ আলতাফ হোসেন নাজির এর সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় আরো বক্তব্য রাখেন সহকারী জেলা শিক্ষা অফিসার আকরাম হোসেন,সহকারী প্রধান শিক্ষক মানছুরা আক্তার প্রমুখ।
আলোচনা শেষে অতিথিবৃন্দ চিত্রাংকন,রচনা ও কবিতা আবৃতি প্রতিযোগিতায় বিজয়ী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করেন। একইভাবে জেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে দিবসটি পালন করা হয়।

Facebook Comments Box


এ জাতীয় আরো সংবাদ