শিরোনাম :
পুলিশ-বিএনপি নেতাদের উপস্থিতিতে ধর্ষণ ঘটনায় সালিশ ॥ ক্ষোভে কিশোরীর গলায় ফাঁস দেশব্যাপী ধর্ষণের ঘটনায় সার্ক মানবাধিকার ফাউন্ডেশনের উদ্বেগ : দ্রুত বিচার ও আইন সংস্কারের দাবি। নরসিংদীতে বিএনপির প্রতিবাদ সভা অনুষ্ঠিত নরসিংদীতে সদর প্রেসক্লাবের বৈশাখী পুনর্মিলন সাংবাদিকদের প্রধান দায়িত্ব সত্য উদঘাটন করা : জেলা প্রশাসক,নরসিংদী। নরসিংদীতে সফলভাবে সম্পন্ন হলো জিরো অলিম্পিয়াড ক্যাম্পেইন বানিজ্য সচিব মাহবুবুর রহমানের মৃত্যু : চেতনা পরিবারের শোক নরসিংদীতে রোগীর সাথে চিকিৎসকের অশালীন আচরণের প্রতিবাদ জানিয়েছেন নারী নির্যাতন প্রতিরোধ ফোরাম বদলী আদেশে তোলপাড় নরসিংদী জেলা প্রশাসন নরসিংদী জেলা প্রেসক্লাবের কমিটি গঠিত : আউয়াল সভাপতি, সজল সম্পাদক
সোমবার, ২৫ মে ২০২৬, ০২:৪০ অপরাহ্ন

চেম্বার সদস্যের ভাগ্যে ইফতারের দাওয়াত জুটে না

স্টাফ রিপোর্টার / ২৬৬ বার
আপডেট : সোমবার, ১৭ মার্চ, ২০২৫

103

নরসিংদী চেম্বার অব কমার্সের সদস্যরা প্রতি বছর কোটি টাকা চাঁদা পরিশোধ করে, কিন্তু ব্যাবসা বানিজ্যের জন্য কোন সার্ভিসই তারা পায়না। এমনকি ইফতারের দাওয়াতটা তাদের ভাগ্যে জুটেনা। বানিজ্য মেলার নামে চলে হরিলুট। গেট পাশ তো দূরের কথা, একটা দাওয়াত পত্রও পৌছেনা সদস্যদের ঠিকানায়। একজন সদস্য বলেন, অপাত্রে কন্যা দান করলে যা হয় তাই হচ্ছে নরসিংদী চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রিতে। এখানে তথাকথিত পরিচালকদের সুযোগ সুবিধা নিয়েই ব্যাস্ত চেম্বার কর্পতৃক্ষ। নাম প্রকাশে অনিচ্ছুক আরেকজন সদস্য বলেন, বছরে একবার এজিএমের দাওয়াত দেয়া হয় শুধু মাত্র অবৈধ ও অনৈতিক খরচের হিসাব পাশ করার জন্য। সেখানেও ঠিক মত খাবার পৌছানো হয়না। তবে পরিচালক মন্ডলীর জন্য স্যুট ঠিক মতনই বানানো হয়। এতে কোন কার্পণ্য হয়না।
অভিযোগ রয়েছে, ব্যবসায়ীদের জন্য সরকার ঘোষিত কোন সুযোগ সুবিধার কথা ব্যবসায়ীরা ঘূনাক্ষরেও জানতে পারেনা। উক্ত সুবিধা গুলোও পরিচালক মন্ডলীর জন্য নির্ধারিত।
আওয়ামী ডেভিল চেম্বারের ইতিহাসে সবচেয়ে অথর্ব প্রেসিডেন্ট শিশিরের সময় কাল থেকেই এমন অনিয়ম এবং স্বেচ্ছাচারীতা শুরু হয়েছে। অভিযোগ রয়েছে, করোনা কালীন সময়ের সকল প্রনোদনা শিশিরের পেটে। বর্তমান সময়কালেও এমন লক্ষন দেখা যাচ্ছে। এ ব্যাপারে বানিজ্য মন্ত্রণালয়ের নজর দেয়া দরকার।

Facebook Comments Box


এ জাতীয় আরো সংবাদ