শিরোনাম :
পররাষ্ট্র মন্ত্রী ড.খলিলুর রহমান জাতিসংঘের সাধারণ পরিষদের সভাপতি নির্বাচিত নদী ও পরিবেশ রক্ষায় নরসিংদীতে ১০১ সদস্যের ‘নদী বাঁচাও আন্দোলন’ কমিটির আত্মপ্রকাশ পুলিশ-বিএনপি নেতাদের উপস্থিতিতে ধর্ষণ ঘটনায় সালিশ ॥ ক্ষোভে কিশোরীর গলায় ফাঁস দেশব্যাপী ধর্ষণের ঘটনায় সার্ক মানবাধিকার ফাউন্ডেশনের উদ্বেগ : দ্রুত বিচার ও আইন সংস্কারের দাবি। নরসিংদীতে বিএনপির প্রতিবাদ সভা অনুষ্ঠিত নরসিংদীতে সদর প্রেসক্লাবের বৈশাখী পুনর্মিলন সাংবাদিকদের প্রধান দায়িত্ব সত্য উদঘাটন করা : জেলা প্রশাসক,নরসিংদী। নরসিংদীতে সফলভাবে সম্পন্ন হলো জিরো অলিম্পিয়াড ক্যাম্পেইন বানিজ্য সচিব মাহবুবুর রহমানের মৃত্যু : চেতনা পরিবারের শোক নরসিংদীতে রোগীর সাথে চিকিৎসকের অশালীন আচরণের প্রতিবাদ জানিয়েছেন নারী নির্যাতন প্রতিরোধ ফোরাম
বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬, ১০:০৬ পূর্বাহ্ন

নরসিংদীতে ৬৫০ পরিবারে খাদ্য সামগ্রী বিতরণ

স্টাফ রিপোর্টার / ৫৭৭ বার
আপডেট : শুক্রবার, ১৪ মার্চ, ২০২৫

150

ঢাকা উত্তরার বিশিষ্ট সমাজ সেবিকা শামীমা ইয়াসমিন এর সৌজন্যে. পবিত্র মাহে রমজান উপলক্ষে নরসিংদীর ছয়শতো পঞ্চাশটি অসহায় পরিবারের মাঝে. খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে। শুক্রবার দুপুরে নরসিংদী সদরের চরাঞ্চল করিমপুরের শ্রীনগর মধ্যপাড়া শহীদ ডক্টর সাদত আলী চত্ত্বরে এসব খাদ্য সামগ্রী বিতরণ করা হয়।
অনলাইন ভার্চুয়ালে প্রধান অতিথি হিসেবে খাদ্য সামগ্রী বিতরণ উদ্বোধন করেন, বিএনপি কেন্দ্রীয় কমিটির যুগ্ম মহাসচিব ও নরসিংদী জেলা বিএনপির আহ্বায়ক খায়রুল কবির খোকন।
বিশিষ্ট ব্যবসায়ী আকতার হোসেনের সভাপতিত্বে এসময় উপস্থিত ছিলেন নরসিংদী জেলা কৃষক দলের যুগ্ম আহ্বায়ক রুহুল আমিন, নরসিংদী সদর উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক ও করিমপুর ইউনিয়ন বিএনপির যুগ্ম আহ্বায়ক তোফায়েল আসগর ও শেখ ফরিদ।
আয়োজনকারী তোফায়েল আসকর জানান, প্রতিটি পরিবারের জন্য প্রতি বস্তায় দশ কেজি চাল,দুই কেজি ডাল, দুই কেজি চিনি,দুই কেজি ছোলা ও দুই লিটার সয়াবিন তেল আছে।

Facebook Comments Box


এ জাতীয় আরো সংবাদ