বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬, ১২:৫৯ পূর্বাহ্ন

একটি দল বেহেশতের টিকিট বিক্রি করছে : তারেক রহমান

স্টাফ রিপোর্টার / ৩২৯ বার
আপডেট : শুক্রবার, ২৮ ফেব্রুয়ারী, ২০২৫

179

একটি দল বেহেশতের টিকিট বিক্রি করছে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। বৃহস্পতিবার (২৭ ফেব্রুয়ারি) রাত ১১টায় দলটির সভায় সমাপনী ভাষণ দেওয়ার সময় তিনি এ মন্তব্য করেন।
বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান এ তথ্য নিশ্চিত করেছেন।
শায়রুল কবির খান জানান, বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) বর্ধিত সভা বৃহস্পতিবার রাত ১১টায় এ সভা শেষ হয়। সভায় সমাপনী ভাষণ দেন সভার সভাপতি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।
এর আগে নেতা-কর্মীদের উদ্দেশ্যে বক্তব্য রাখেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
সমাপনী ভাষণে বিরাজমান পরিস্থিতিতে নেতা-কর্মীদের ঐক্যের তাগিদ দেন তারেক রহমান। নেতা-কর্মীদের ইস্পাত কঠিন ঐক্য ধরে রাখার আহ্বান জানান তিনি।
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, ‘সাড়ে পাঁচ মাস আগে বলেছিলাম, নির্বাচনকে ঘিরে এক অদৃশ্য শক্তি ষড়যন্ত্র করবে। আজ সাড়ে পাঁচ মাস পর সেই অদৃশ্য শক্তির অনেক কর্মকাণ্ডই দৃশ্যমান হচ্ছে। এ বিষয়ে নেতা–কর্মীদের সতর্ক থাকতে হবে।’

জামায়াতে ইসলামীকে ইঙ্গিত করে সমাপনী ভাষণে তারেক রহমান বলেন, একটি দল জনগণের কাছে বলছে যে তারা বেহেশতের টিকিট বিক্রি করছে। এ বিষয়ে সতর্ক থাকতে হবে। মিথ্যা দিয়ে যে দলের শুরু তারা অনেক কিছুই করতে পারে। দৃশ্যমান হোক অথবা অদৃশ্য হোক, এটাকে মোকাবিলা করতে হবে। এ বিষয়ে নেতা–কর্মীরাই তাদের করণীয় ঠিক করবে।’

ভারতকে ইঙ্গিত করে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান বলেন, ‘বিভিন্ন ইস্যুতে ষড়যন্ত্র করতে প্রতিবেশী দেশ বসে থাকবে না। তারা নানা রকম ষড়যন্ত্র করবে। তাদের মোকাবিলা করতে হবে।

Facebook Comments Box


এ জাতীয় আরো সংবাদ